আমার গুরু থাকে মিরপুর ১০ নম্বরে

পুরোনো বই কিনে বেশি পড়া হয়েছে মিরপুর ৬ নম্বর মাদরাসায় পড়াকালীন। চার বছর পড়েছি ওই মাদরাসায়, হেদায়াতুন্নাহু থেকে জালালাইন ক্লাস। জালালাইনের পরের বছরও ওখানে ভর্তি হতে গিয়েছিলাম মিশকাতের জন্য। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ভর্তি করেনি। জালালাইনে থাকতে একটা ছাত্র আন্দোলনে নেতাগোছের মতো ছিলাম। মাদরাসার কমিটি থেকে সে আন্দোলনের প্রতিক্রিয়া এলাকার ওয়ার্ড Read more…

আবু উবায়দা ও তানভীর এনায়েত যুগলবন্দী

Abu Ubayda & Sayed Tanvir Enayet এই যে মানিকজোড়, এরা দুজন বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনে অমর হয়ে রইবে।আবু উবায়দার দিলখোলা ও দেশজ গায়কী এবং তানভীরের ভার্সেটাইল লিরিক্স—তাদের অমরত্বের জন্য যথেষ্ট। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে এই মানিকজোড়ের নতুন নাতে রাসুল ‘বালাগাল উলা বিকামালিহি’। যারা খানিকটা মনোযোগ দিয়ে গান শোনেন, মনের কান দিয়ে Read more…

যদি হও মগ্নতা বৃষ্টির

বাড়ি থেকে যখন বাসস্ট্যান্ডে এলাম, তখন বৃষ্টি দুই দফা হয়ে গিয়ে তৃতীয় কিস্তির মুষলধার শুরু হয়েছে। ছাতা আলতাফ মামার দোকানে রেখে বৃষ্টি-রাস্তা পেরিয়ে অপর পাশে গিয়ে দাঁড়ালাম, অটো বা বাসের আশায়। ততক্ষণে বর্ষণ তীব্র আকার নিয়েছে। আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, আকসার নারী-পুরুষ গার্মেন্টসকর্মী। তাদের অধিকাংশের জন্য স্টাফ বাস আছে, Read more…

জীবন কখনো বলে যায় নিঃশূন্যতা

ছেলেটার বয়স এখনও বিশ পেরোয়নি। কয়েকদিন আগের শেভ করা দাড়ি-গোঁফ অল্পই গজিয়েছে গালের এখানে সেখানে। গৌর বরণ। বিলে বিলে ঘুরে রোদপোড়া ধান-কাটার ক্লেশ এখনও চেহারার কৈশোরিক লালিত্য ম্লান করতে পারেনি। ওর বয়সী ছেলেরা পাড়ার মোড়ে বসে ফোনে পাবজি-ফ্রি ফায়ার খেলছে দেদার। ওর জায়গা হয়েছে মৌসুমী ধান-কাটা কামলার খাতায়। মৌসুমে রোজানা Read more…

আমি তোমাদেরই লোক

আমি জীবনে একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (টিচার-স্টুডেন্ট সেন্টার) ভেতরে গিয়েছিলাম। তখন লালবাগ মাদরাসায় পড়ি। লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাছেই, হেঁটেও যাওয়া যায়। ছুটির দিন মাঝেমধ্যে সময় কাটাতে বন্ধুরা মিলে টিএসসি, চারুকলা, নীলক্ষেত, বুয়েট ইত্যাদি এলাকায় বেড়াতে যেতাম। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচিত দু-একজন বড়ভাই ছিলেন, তারাও কখনো থাকতেন সঙ্গে। Read more…

যেমন জীবননান্দ হাঁটেন

হাঁটা এক ধরনের নেশা। হাঁটতে থাকলে তখন কেবল হাঁটতেই হয়, গাড়িতে চড়তে ইচ্ছে করে না। কোনো প্রাপ্তি নেই, কোনো সহযাত্রী নেই, শুধু গন্তব্য আছে জেনে হাঁটতে থাকি। প্রতিদিন অফিসে যাওয়া-আসার পথে আমি গড়পড়তা চার কিলোমিটার হাঁটি। গাড়ির হর্ন, ব্রেক ঘষার শব্দ, রিকশা-অটোর তুরন্ত গতায়াত, মানুষের ভীড়ের কলরব, ছাত্রছাত্রীদের নিরানন্দ স্কুলগমন Read more…

কলমি-শাপলার গান

পায়ের নিচে কাদার সঙ্গে দেবে যায় ঘাস, জলজ উদ্ভিদ, কচুরিপানার ডাঁটা। মচ মচ কচ কচ শব্দ হয় পায়ের তলায়। মনে হয় নাগরিক জীবন পুঁতে যাচ্ছে কাদামাটির গোরস্তানে। অল্প পানি ক্ষেতে, হাঁটলে থই থই করে না, ছলকে যায় শুধু। এবার বর্ষায় পানিই এলো না বিলে, সামান্য বৃষ্টি-বাদলার যা পানি। ফলে বিলে Read more…

গাঁজারাত

রাইত প্রায় বারোটা বাইজা গেছে। ভয়ে ভয়ে এক রিক্সাওয়ালাকে বললাম, ‘ভাই, যাত্রাবাড়ী যাইবেন?‘ রিক্সাওয়ালা ভাবলেশহীন কণ্ঠে বলল, ‘মিআতু তাকাহ্। লাইছা আক্বল্লা মিন যালিক ওয়া লাইছা আকসার!‘ আমি তার ‘ফসিহ‘ আরবি জুবান শুইনা টাশকি খাইয়া আরেক রিক্সাওয়ালাকে বললাম, ‘ভাই, আপনে যাবেন?‘ সে দাঁত খিলাল করতে করতে ছান্দসিক গলায় বলল— আনা গানিয়্যুন Read more…

রূপকথার শহরে

প্রতিদিন প্রত্যন্ত জনপদ থেকে ঢাকা মহানগরে পাড়ি জমায় শত শত মানুষ। তারা সঙ্গে করে নিয়ে আসে অজস্র রূপকথা। সে রূপকথা তাদের ভেতরে বুক চাপড়ে মরে। এই নগরীতে রূপকথা কে শোনে! কী দাম তার ইট আর হর্নের ঠাস বুনটের ভীড়ে! রূপকথা ধিকিধিকি মরে যায়। গল্প শোনার মানুষ পাওয়া দায়! আজ একটা Read more…

হাটহাজারীর পথে পথে

… ইসলামাবাদী হুজুরের চোখ ছলছল করে উঠে। ‘উনি মানুষ ছিলেন না, জাদুকর ছিলেন।’ বলতে বলতে কাঁধের লাল রুমালটা দিয়ে চোখ মুছেন। হুজুর বেশ আবেগী হয়ে গেছে দেখে আমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করলাম। ‘আপনি শফি সাবের এত পুরোনো ছাত্র, তাঁর খলিফা, কাছের মানুষ কিন্তু হজরতের মৃত্যুর ব্যাপারে আপনি কোনো কথাই Read more…