মাসিক নবধ্বনির ঈদসংখ্যা ২০২৫

মাসিক নবধ্বনির ঈদসংখ্যা প্রকাশ হওয়ার কথা কুরবানি ঈদের আগে। কিন্তু কিছু অযাচিত কারণে কাজ শেষ করতে পারিনি। ফলে ঈদসংখ্যা প্রকাশ হলো গতকাল। তাতে অবশ্য দ্বিধার কিছু নেই। কারণ, ৩৬৮ পৃষ্ঠার এই ঈদসংখ্যাটি আমাদের হৃদয়কে আবেগের স্রোতে ভাসিয়ে দিয়েছে। অনেকেই হয়তো জানেন, নবধ্বনির সিংহভাগ লেখক ও পাঠক কওমি মাদরাসার সাহিত্যানুরাগী তরুণ-তরুণীরা। Read more…

কওমি মাদরাসার জুলাই বিপ্লব এবং স্টেকহোল্ডিং

কওমি মাদরাসার শিক্ষার্থী এবং পক্ষীয় রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ মাঝেমধ্যে আফসোস ও ক্ষোভ প্রকাশ করেন: জুলাই বিপ্লবের পর মাদরাসার শহীদ ও আহত এবং বিপ্লবে তাদের অংশগ্রহণকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বা হচ্ছে না। প্রথম কথা আপনাকে মূল্যায়ন করবে কে? রাষ্ট্র, সরকার বা বিপ্লবপন্থী কোনো রাজনৈতিক দল? তার আগে আমাকে বলেন, আপনি Read more…

হারানো বিকেল

আরও কিছু অব্যক্ত বিকেল, ঝড়ের পূর্বক্ষণ মাটির শরীরের ঘ্রাণ, দূর্বাঘাসের কাঁপন পাওনা ছিল, হারিয়ে ফেলেছি কোথায় কখন এখনও কোথাও মেঘ ডাকলে, ঝড়ের অনুরণ কড়া নাড়ে— সেই মৃত্তিকা-ঘ্রাণ, ঘাসের কাঁপন, শৈশব অকারণ ওখানেই পড়ে আছে আমার হৃদয়, একটা জীবন [প্রকাশিতব্য কবিতাপুস্তক থেকে]

হাসান এনামের প্রতি শুভাশীষ

বিপ্লবী সালাম গ্রহণ করো প্রিয় Hasan Enam! তোমার এই দায়িত্বভার গ্রহণ নিয়ে আমি দুটো ইতিবাচক কথা বলব। এক. জুলাই বিপ্লবের পর তরুণ নেতাদের হাতে বিপ্লবকে রাজনৈতিকীকরণে তোমার অসমর্থন এবং অনীহা জায়েজ ছিল, শতভাগ। আমি গর্বিত হয়েছিলাম যখন দেখেছি, বিপ্লব এবং শহীদ-আহত বিপ্লবীদের স্বার্থ রক্ষার দায়ভারের কারণে তুমি বিপ্লবীদের রাজনৈতিক দলে Read more…

জোহরান মামদানি এবং আমাদের তরুণ নেতারা

জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে মেয়রাল প্রাইমারি নির্বাচনে জিতে গেছেন। এইমাত্র তিনি সমর্থকদের উদ্দেশ্যে ভিক্টরি স্পিচ দিলেন। ইউটিউবে লাইভ দেখলাম। হোয়াট আ মোমেন্ট! গত কয়েকদিন ধরে জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার প্রচুর নিউজ এবং ভিডিও দেখেছি। তিনটা কারণে। এক. তিনি একজন স্বঘোষিত মুসলিম এবং একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় Read more…

জোহরান মামদানিকে চেনেন?

জোহরান মামদানি!আমেরিকান সিটিজেন এই লোকটাকে আপনারা বেশির ভাগ পাঠকই চিনবেন না হয়তো। তার নামও হয়তো শোনেননি কখনো। অন্তত গত দুই-এক সপ্তাহ আগে তার নাম শোনার বা তাকে জানার প্রশ্নই আসে না। কিন্তু গত দুই-এক সপ্তাহে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তিনি নিউ Read more…

লেখক হতে হলে

আমি জীবনে একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (টিচার-স্টুডেন্ট সেন্টার) ভেতরে গিয়েছিলাম। তখন লালবাগ মাদরাসায় পড়ি। লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাছেই, হেঁটেও যাওয়া যায়। ছুটির দিন মাঝেমধ্যে সময় কাটাতে বন্ধুরা মিলে টিএসসি, চারুকলা, নীলক্ষেত, বুয়েট ইত্যাদি এলাকায় বেড়াতে যেতাম। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচিত দু-একজন বড়ভাই ছিলেন, তারাও কখনো থাকতেন সঙ্গে। Read more…

ক্ষুদ্র এ জীবনের বিশালতার পানে যাত্রা

বড় ক্ষুদ্র এ জীবন। সেই যে কবে যেন একটা কোকিলের কুহু শুনে অনেকক্ষণ কান পেতে ছিলাম। একটা সোনালু ফুলগাছের দিকে বিহ্বল হয়ে তাকিয়ে কী যেন ভেবেছিলাম, এখন আর মনে নেই। শুধু মনে আছে, উদ্বেল হলুদ রঙের সোনালু ফুলের মাঝে যদি একটা সবুজ পাতা হয়ে লুকিয়ে থাকতে পারতাম! তারপর একদিন কমলা Read more…

এখনই সময় অধিকার বুঝে নেওয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে গত ২৫ মে ২০২৫ তারিখে বৈঠক করেছেন সমমনা ইসলামী দলগুলোর প্রধান নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের ছবি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর গা-জ্বালা শুরু হয়েছে একশ্রেণির লোকের। নেত্র নিউজের প্রধান সম্পাদক সমকামী তাসনিম খলিল প্রধান উপদেষ্টার ছবি ব্যাঙ্গ করে তাকে ‘কওমি-বাপ’ বলে উপহাস করেছেন। আলেম-উলামাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে Read more…

ইতিহাস যেভাবে বারবার ফিরে আসে

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে আমার বারবার শুধু ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.)-এর মৃত্যু পরবর্তী উত্তাল সময়ের কথা মনে পড়ে। বাংলাদেশে এখন যে অবস্থা, খলিফা উসমানের মৃত্যুর পরও ঠিক তেমনই একটা অবস্থা বিরাজ করছিল। একদল অতি উৎসাহী ও ভুল ইনফর্মড মানুষের আক্রমণে তিনি শহীদ হলেন। তিনি শহীদ হওয়ার পর মদিনার Read more…