আরও কিছু অব্যক্ত বিকেল, ঝড়ের পূর্বক্ষণ
মাটির শরীরের ঘ্রাণ, দূর্বাঘাসের কাঁপন
পাওনা ছিল, হারিয়ে ফেলেছি কোথায় কখন
এখনও কোথাও মেঘ ডাকলে, ঝড়ের অনুরণ
কড়া নাড়ে—
সেই মৃত্তিকা-ঘ্রাণ, ঘাসের কাঁপন, শৈশব অকারণ
ওখানেই পড়ে আছে আমার হৃদয়, একটা জীবন
[প্রকাশিতব্য কবিতাপুস্তক থেকে]

Leave a Reply

Your email address will not be published.