তবুও ফিলিস্তিন জিন্দা থাকে অন্দরে কন্দরে

গায়ে গতরে ভালো, দেখতে সুডৌল মসৃণ খোসার সবরি কলার দাম ৫০ টাকা হালি। দাম শুনে লজ্জা পেয়ে বৃদ্ধ কলা বেপারীর সামনে থেকে চলে আসি। সাগর কলার সামনে দাঁড়াই। ২০ টাকা হালি সাগর কলার চেহারার খোমা অতটা আহামরি না হলেও সাইজে সবরির চেয়ে দিঘল। যুবক বেপারী বললেন, বেজায় মিষ্টি। এক ফানা Read more…

মানুষের বড় হওয়ার কিছু নিগুঢ় সত্য

মানুষের বড় হওয়ার কিছু মানদণ্ড আছে। কিছু বিশেষত্ব—যেগুলো আর দশজন সাধারণ মানুষের মধ্যে পাবেন না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বড় হওয়ার পর আপনার আচরণগত এসব বিশেষত্বে পরিবর্তন চলে আসে কি-না, সেটার ব্যাপারে পূর্ণ ওয়াকিবহাল থাকা। বড় হওয়া বলতে আমি অনলাইন সেলিব্রেটি হওয়া বুঝাচ্ছি না, বড় বলতে কর্ম ও ফিকিরের মাধ্যমে Read more…

সিজদার সঙ্গে মোলাকাত

সিজদা (Subha Safayet Shizda) নামের এই যে বিস্ময়কর মেয়েটা, তাকে আমি ফেসবুকে প্রথম দেখি দুই-তিন বছর আগে। কোনো একটা বই নিয়ে সে তার ফেসবুকে একটি ভিডিওতে তার অনুভূতি জানাচ্ছিল। দেখে হতবাক হয়ে গেলাম, আরিব্বাস! এইটুকুন মেয়ে এত্ত সুন্দর করে কীভাবে কথা বলে? শুধু সুন্দর করে কথা বলে তাই না, বই Read more…

আমার গুরু থাকে মিরপুর ১০ নম্বরে

পুরোনো বই কিনে বেশি পড়া হয়েছে মিরপুর ৬ নম্বর মাদরাসায় পড়াকালীন। চার বছর পড়েছি ওই মাদরাসায়, হেদায়াতুন্নাহু থেকে জালালাইন ক্লাস। জালালাইনের পরের বছরও ওখানে ভর্তি হতে গিয়েছিলাম মিশকাতের জন্য। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ভর্তি করেনি। জালালাইনে থাকতে একটা ছাত্র আন্দোলনে নেতাগোছের মতো ছিলাম। মাদরাসার কমিটি থেকে সে আন্দোলনের প্রতিক্রিয়া এলাকার ওয়ার্ড Read more…

কবিতা কেন নগরমুখী হলো

বাংলা সাহিত্যের একটা বড় ছন্দপতন—সাহিত্য গ্রাম ছেড়ে নগরমুখী হয়েছে এবং তৃণমূল চারণ কবিদের স্থান দখল করেছেন শিক্ষিত লেখক-কবি শ্রেণি। এখন কবি-লেখক বলতেই শিক্ষিত হওয়া বাঞ্চনীয়। যিনি শিক্ষিত নন বা যার প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতি রয়েছে, তিনি কবি বা লেখক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন না। বিগত ৫০ বছরে বাংলা সাহিত্যে এমন Read more…

পাখি হওয়ার ইচ্ছা ছিল

ডেকে নিও পাখি, ঘুঘু কিবা পেঁচা সাথে নিও বক, মোর ডানা কাঁচা ছায়া দিও পাতা, মেহগনি-জাম পুড়ে গেছে বুকে, প্রিয়তম নাম ফুল দিও তারে, চৈত্র-ফাগুন সে দিয়েছে হেসে, নীলাভ আগুন প্রেমে রেখো তবু, রব্বে কাবা ব্যথা ভুলে সুদূরিকা, বলি মারহাবা নবধ্বনি মার্চ ২০২৪ প্রচ্ছদ

জীবন দেখার বিদ্যা

ধরুন রূপকথার এক শহর। সেই শহরে থাকে এক কৌতূহলী কিশোরী। তার খুব ইচ্ছা হয় রূপকথার সেই শহরটা ঘুরে দেখার। কিন্তু কীভাবে দেখবে? তার কখনো বাড়ি থেকে বাইরে যাওয়ার সুযোগই হয় না। সে দেখেনি শহরের কোলাহলভরা বাজার, আকাশচুম্বী প্রাসাদ, সুন্দর রাস্তা আর বাগানগুলো। কিছুই দেখেনি সে। শুধু শুনে এসেছে, এই শহরে Read more…

আমরা কবিতাটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি

এই কবিতা লিখেছিলাম আজ থেকে ১০-১১ বছর আগে। কবিতাটির মধ্যে ওই সময়কার আমার প্রায় সকল কবিবন্ধুর নাম উৎকীর্ণ আছে। গুনে দেখুন তো কতজন কবির নাম আছে কবিতাখানিতে! -একটি শহীদ কবিতা ________________________ আজকেও একটা মনোহরী কবিতার মৃত্যু হলে কী এসে যাবে লাভ-ক্ষতি ধর্ম দোকানদারের যে কবিতা লিখি মাঝে মাঝে কবরচাপা দেই Read more…

প্রাথমিক শিক্ষা নিয়ে আমাদের আরও ভাবতে হবে

সমাজ একদিনে পরিবর্তন হয় না। সামাজিক পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রসেস লাগে। হুট করে আন্দোলন করে বা প্রতিবাদ করে সমাজে পরিবর্তন আসে না। এর দ্বারা সমাজে একটা ইমপ্যাক্ট পড়ে বটে, কিন্তু সামগ্রিক পরিবর্তনের জন্য প্রয়োজন টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সেটার বাস্তবায়ন। শিক্ষা নিয়ে আমাদের দেশে অস্থিরতা বিরাজ করছে। বিশেষত বিগত কয়েক বছর Read more…

আবু উবায়দা ও তানভীর এনায়েত যুগলবন্দী

Abu Ubayda & Sayed Tanvir Enayet এই যে মানিকজোড়, এরা দুজন বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনে অমর হয়ে রইবে।আবু উবায়দার দিলখোলা ও দেশজ গায়কী এবং তানভীরের ভার্সেটাইল লিরিক্স—তাদের অমরত্বের জন্য যথেষ্ট। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে এই মানিকজোড়ের নতুন নাতে রাসুল ‘বালাগাল উলা বিকামালিহি’। যারা খানিকটা মনোযোগ দিয়ে গান শোনেন, মনের কান দিয়ে Read more…