মাসিক নবধ্বনির ঈদসংখ্যা ২০২৫

মাসিক নবধ্বনির ঈদসংখ্যা প্রকাশ হওয়ার কথা কুরবানি ঈদের আগে। কিন্তু কিছু অযাচিত কারণে কাজ শেষ করতে পারিনি। ফলে ঈদসংখ্যা প্রকাশ হলো গতকাল। তাতে অবশ্য দ্বিধার কিছু নেই। কারণ, ৩৬৮ পৃষ্ঠার এই ঈদসংখ্যাটি আমাদের হৃদয়কে আবেগের স্রোতে ভাসিয়ে দিয়েছে। অনেকেই হয়তো জানেন, নবধ্বনির সিংহভাগ লেখক ও পাঠক কওমি মাদরাসার সাহিত্যানুরাগী তরুণ-তরুণীরা। Read more…

৩১৩ : বদর যুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য

আজ পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক বদর দিবস। ২য় হিজরির ১৭ রমজান বদর প্রান্তরে বিজয়ের মাধ্যমে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয়েছিল আরবের মাটিতে। নবীজির (সা.) যুদ্ধজীবন (মাগাজি) নিয়ে ‘৩১৩’ আমার প্রথম বই। দীর্ঘ অধ্যয়ন ও অধ্যবসায়ের ভেতর দিয়ে লেখা হয়েছিল বইটি। এত ভালোবাসা, আগ্রহ আর সমর্পণ নিয়ে আমি খুব কম লেখা Read more…

‘মৃত্যুঞ্জয়’ উহুদ যুদ্ধের গল্পভাষ্য

নবীজির (সা.) যুদ্ধজীবন (মাগাজি) নিয়ে এত বিস্তারিত ও প্রাঞ্জল বই বাংলাভাষায় তো বটেই, পৃথিবীর অন্য কোনো ভাষায় রচিত হয়েছে কিনা আমার জানা নেই। আমার ইচ্ছা আছে নবীজির প্রত্যেকটি গাজওয়া নিয়ে স্বতন্ত্র গ্রন্থ রচনা করার। ‘মৃত্যুঞ্জয়ী’ উহুদ যুদ্ধের গল্পভাষ্য। এর আগে ‘৩১৩’ লিখেছি বদর যুদ্ধের পটভূমি নিয়ে। এ বইগুলো বদর ও Read more…

আমার নবি মুহাম্মদ

যারা বই পড়তে শিখেছে, শৈশবের আনাড়ি বর্ণশিক্ষা পার হয়ে যারা নজর দিচ্ছে নানা স্বাদের গল্পের বইয়ের দিকে; তাদের জন্য ইসলামি পাঠ্য বিষয় আশয়ের অভাব রয়ে গেছে। বলছি আমাদের কিশোর-কিশোরীদের কথা। যারা প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে প্রবেশ করছে গল্প-উপন্যাসের মায়াবী জগতে। তাদের জীবন গঠনের জন্য বহুমুখী ইসলামি প্রকাশনা কন্টেন্টের অপ্রতুলতা এখনও Read more…

পর্দানশিন

আনিসুল হক বা সাদাত হোসাইন তো কওমি মাদরাসা বা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে লিখবেন না। লিখতে পারবেনও না। কারণ মাদরাসার অন্তর্গত পরিবেশ ও প্রতিবেশ বিষয়ে তাদের তেমন কোনো ধারণাই নেই। তাই তারা যখন মাদরাসা/মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে লিখতে যাবেন, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো নেগেটিভলি লিখবেন, নয়তো তাচ্ছিল্যাকারে লিখবেন। দোষ আসলে Read more…

প্রিয়তমার ‘পরিমার্জিত’ সংস্করণ এবং…

২০২৪ সালের জানুয়ারি মাসের কথা। একটি কাজের সূত্রে শ্রদ্ধেয় শাইখ আহমাদুল্লাহ’র সঙ্গে দেখা করতে যাই রাজধানীর আফতাবনগরে তার প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিসে। কথার এক ফাঁকে শাইখ বললেন, ‘আপনার লেখা ‘প্রিয়তমা’ বইটি নিয়ে অনলাইনে কিছু মানুষ দেখলাম নেতিবাচক লেখালেখি করছে। ঘটনা কী?’ আমি বললাম, ‘ঘটনা তেমন কিছু নয়। কিছু মানুষ আমার Read more…

আমি একটি সিরাতগ্রন্থ লিখব

আমি একটি সিরাতগ্রন্থ লিখব। এটি আমার লেখকজন্মের বহুদিনের সুপ্ত লালিত সাধ। আজ থেকে ১০-১৫ বছর আগে যখন আমি লেখালেখি শুরু করি, তখন থেকেই এ সাধ মনের মধ্যে দৃঢ় হয়েছিল—আমাকে একটি সিরাতগ্রন্থ লিখতেই হবে। কিন্তু সেটা লেখার আগে আমাকে সিরাত ও নববি ইতিহাস বিষয়ক বিশদ জ্ঞানার্জন করতে হবে, সাহিত্যের বিভিন্ন তবকা Read more…

মৃত্যুঞ্জয়ী লেখার অনুপ্রেরণা

অদূর ভবিষ্যতে আমি একটি পূর্ণাঙ্গ সিরাতগ্রন্থ লিখব—এটি আমার জীবনের সঞ্জীবনী স্বপ্ন। এমন স্বপ্ন, যে স্বপ্ন আমাকে বেঁচে থাকার এবং লেখালেখির প্রেরণা যোগায়। সেই প্রেরণা থেকে নবীজীবনের নানা সময়কে কলমবন্দ করার সাহস কবে তৈরি হয়েছিল, বলতে পারব না; তবে এই সাহস আমাকে আমার স্বপ্নের পথে সবসময় রাহবারি করেছে। স্বপ্নের পথ চলতে Read more…

গদ্যের জন্য কবিতার ওষুধ

আপনারা যারা লেখালেখি করেন, করতে চান বা লেখালেখির প্রতি প্রবল আগ্রহ আছে; যারা তাদের গদ্যকে সুন্দর, প্রাঞ্জল ও সুষমামণ্ডিত করতে চান, তাদের জন্য একটা সদুপদেশ দেয়ার লোভ সামলাতে পারছি না। উপদেশ দেয়ার সুতীব্র ইচ্ছা মানবমনের স্বাভাবিক প্রবণতা। আর বাঙালি হিসেবে এই প্রবণতা আমাদের আরও উত্তুঙ্গ। সুতরাং উপদেশ শোনেন। গদ্য সুন্দর Read more…

মৃত্যুঞ্জয়ী

`…জুমআর নামাজের পর তরুণ হানজালা নবীজির (সা.) সঙ্গে দেখা করতে এলেন। একা এসেছেন তিনি। নবীজির সামনে কী করে বিষয়টা তুলবেন, এমন দোটানায় কেটেছে সারাটা সকাল। তবু সাহস করে এসেছেন নবীজির কাছে, তিনি হয়তো কোনো উপায় বাতলে দিতে পারবেন। নবীজির পাশ থেকে ভিড় একটু কমলে সামনে এগিয়ে গেলেন হানজালা। দুরু দুরু Read more…