ইতিহাস যেভাবে বারবার ফিরে আসে

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে আমার বারবার শুধু ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.)-এর মৃত্যু পরবর্তী উত্তাল সময়ের কথা মনে পড়ে। বাংলাদেশে এখন যে অবস্থা, খলিফা উসমানের মৃত্যুর পরও ঠিক তেমনই একটা অবস্থা বিরাজ করছিল। একদল অতি উৎসাহী ও ভুল ইনফর্মড মানুষের আক্রমণে তিনি শহীদ হলেন। তিনি শহীদ হওয়ার পর মদিনার Read more…

ছায়ানটের নালন্দা ‘ভ্রমণ’

ধানমণ্ডি ২৭-এ ছায়ানট একটি বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করে। তাদের সেই বিদ্যালয়ের নাম ‘নালন্দা উচ্চ বিদ্যালয়’। এখন আমার মনে দুটি প্রশ্ন উদয় হয়েছে। এক. ‘নালন্দা’ নামটি তারা কেন গ্রহণ করল? নালন্দা তো বঙ্গের কোনো ঐতিহাসিক স্থান নয়, এটি ভারতের বিহার রাজ্যের একটি স্থানের নাম। তাহলে কোন ভালোবাসায় তারা নালন্দা নামটি গ্রহণ Read more…

প্রথম মুসলিম নারী নৌযোদ্ধা

উম্মে হারাম বিনত মিলহান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কুবা মহল্লায়) আমার নিকটবর্তী একস্থানে শুয়েছিলেন। এরপর জেগে উঠে তিনি মুচকি হাসতে লাগলেন। আমি বললাম, আপনি হাসলেন কেন? তিনি বললেন, আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হলো যারা নীল সমুদ্রে আরোহণ করেছে, যেমন Read more…

আমাদের স্বাধীনতার ন্যারেটিভ যেভাবে বেদখল হলো

১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানের পৈশাচিক হামলা এবং চাপিয়ে দেওয়া যুদ্ধটা ছিল পশ্চিম পাকিস্তান আর্মির হিংসাত্মক যুদ্ধ। পশ্চিম পাকিস্তানের সাধারণ জনগণের কত পার্সেন্টের এই যুদ্ধে সমর্থন ছিল কিংবা কত পার্সেন্ট লোক এই যুদ্ধ সম্পর্কে ওয়াকিফহাল ছিল—সেটা গবেষণার বিষয়। সত্য হলো, পাকিস্তানের সাধারণ জনগণের অধিকাংশ জানতই না পাকিস্তান আর্মি কোন ম্যান্ডেটে Read more…

নবিজির বাবা আব্দুল্লাহর জময বোন

নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহর একজন যমজ বোন ছিলেন। তার নাম উম্মে হাকিম আল-বায়দা। আল-বায়দা অর্থ ফরসা, ধবধবে সাদা। তার নাম ‘আল-বায়দা’ রাখার কারণ ছিল, তার বাবা আবদুল মুত্তালিবের ছয় মেয়ের মধ্যে তিনিই ছিলেন সবচে ফরসা ও সুশ্রী। নবীজির ফুফু আল-বায়দা ছিলেন খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর নানী। Read more…

‘সারজিস’ নামের তত্ত্বতালাশ

‘সারজিস’ নাম সম্পর্কিত ইসলামী ইতিহাসে দুজন ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। এক. নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়ার দামেস্ক অভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে উত্তর আরবের ‘তাইমা’ নামক স্থানে যাত্রাবিরতির সময় একজন খ্রিষ্টান পাদরির সঙ্গে নবীজির কাফেলার সাক্ষাত হয়। পাদরি নবীজিকে দেখে চিনতে Read more…

সম্রাট জাহাঙ্গীর ও তার প্রেমজীবন

সম্রাট জাহাঙ্গীর যখন ১৫৮১ সালে প্রথম বিয়ে করেন, তখন তার বয়স মাত্র ১২ বছর। তিনি বিয়ে করেন তার মামাতো বোন শাহ বেগমকে, যিনি মান বাই নামেও পরিচিত ছিলেন, হিন্দু ধর্মাবলম্বী; তার বয়স তখন ১১। শাহ বেগমের বাবার নাম রাজা ভগওয়ান্ত দাস এবং তার ভাইয়ের নাম আপনারা শুনে থাকবেন-মান সিং। বাংলায় Read more…

মৃত্যুঞ্জয়ী

`…জুমআর নামাজের পর তরুণ হানজালা নবীজির (সা.) সঙ্গে দেখা করতে এলেন। একা এসেছেন তিনি। নবীজির সামনে কী করে বিষয়টা তুলবেন, এমন দোটানায় কেটেছে সারাটা সকাল। তবু সাহস করে এসেছেন নবীজির কাছে, তিনি হয়তো কোনো উপায় বাতলে দিতে পারবেন। নবীজির পাশ থেকে ভিড় একটু কমলে সামনে এগিয়ে গেলেন হানজালা। দুরু দুরু Read more…

বিজ্ঞানে আমাদের ওয়ারিশ অর্জন

নবম শতকের প্রাচীন বাগদাদের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘বায়তুল হিকমাহ’র (House of Wisdom) গবেষক ছিলেন তিন ভাই। একসঙ্গে তাদের বলা হতো বনু মুসা (Musa brothers): মুহাম্মদ ইবনে মুসা, আহমদ ইবনে মুসা, হাসান ইবনে মুসা। এই তিন ভাইয়ের বিশেষত্ব কী, জানেন? এদেরকে বলা হয় রোবটিক সাইন্সের জনক। হাউজ অব উইজডমে তাদের গবেষণার Read more…

উমরায় একা দুজনে

মসজিদে নববির চত্বরে যখন বসি, মনে হয়, এই চত্বরে নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঙ্গে হেঁটে বেড়িয়েছেন আয়েশা। উত্তরের উহুদ পাহাড়শ্রেণি থেকে উড়ে আসা উষ্ণ দমকা হাওয়ায় উড়ত আয়েশার চুল। নবীজির সঙ্গে কখনো কখনো হাঁটতে যেতেন জান্নাতুল বাকি বা আরও দূরে। দূরের পাহাড়গুলো কি এখনও নবীজির স্মৃতি মনে রেখেছে? রুক্ষ Read more…