অন্তর্গত ভাংচুর

আমি আমার নিজের পরাজয়, অপ্রাপ্তি, মানুষের তাচ্ছিল্য তুড়ি মেরে উড়িয়ে দেবার মন্ত্র জানি। প্রতিটি পরাজয় আর মানুষের তাচ্ছিল্যভরা দৃষ্টি পায়ে মাড়িয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের রাত্রিতে, আমি তার গোপন বিদ্যা আত্মস্থ করেছি। পরাজয় আমার অভিধানে লেখা নেই। আমি ছাইভস্ম থেকে জেগে-ওঠা ফনিক্স, আগুন আমার সহোদরা। আল্লাহর প্রতি শোকরিয়াধন্য যে Read more…

দরবেশ আন্দোলনের লিগ্যাসি

বছর কয়েক আগে কেফায়েত ভাই প্রায়ই বলতেন, ‘তুই যদি তোর চিন্তা ও দর্শন মানুষের মাঝে ছড়ায়া দিতে চাস তাইলে কোনো মাদরাসায় ঢুইকা যা অথবা নিজে কোনো মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা কর। তোর প্রতিষ্ঠান আর ছাত্ররা তোর চিম্তার লিগ্যাসি ছড়ায়া দিবে। প্রতিষ্ঠান ছাড়া এই দেশে কোনো চিন্তার বিপ্লব দীর্ঘস্থায়ী করা সম্ভব Read more…

বিড়ালের দুই চোখ

আমাদের বাড়িতে আশ্রয় নেয়া এই বিড়ালছানার চোখ দুটো অদ্ভুত রকম। তার ডান চোখ নীল, বাম চোখ স্বাভাবিক হলদেটে। আগের যে দুটো ধাড়ী বিড়াল ছিল তাদের এখন আর দেখি না। অপোষ্য বিড়ালের ব্যাপারে এই একটা বিষয় আমি খেয়াল করেছি। কোনো বাড়িতে যদি বিড়াল আশ্রয় পায়, জীবনের সঙ্গীন সময়ে এরা নিরুদ্দেশ হয়ে Read more…

হাজী সাহেব হুজুর স্মরণে

লালবাগ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা হাবীবুর রহমান রহ. (হাজী সাহেব হুজুর) গতকাল ইন্তেকাল করেছেন। উমরা সফরের জন্য এয়ারপোরের্টের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আগে আল্লাহ নিজেই তাঁকে ডেকে নিলেন আপন সান্নিধ্যে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসে সমাসীন করুন! হাজী সাহেব হুজুর অত্যন্ত নরমদিল মানুষ ছিলেন। আমার মুহতারাম Read more…

কবুল হজ্জ

মা কো দেখ কর মুসকোরা লিয়া কারো কিয়া পাতা কিসমত মে হজ্জ লিক্খা না হো (সংগৃহীত) মায়ের সঙ্গে প্রাণ খুলে হাসো কে জানে, ভাগ্যে তোমার হজ্জ লেখা আছে কি-না ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি (সা.) ইরশাদ করেছেন, যখন কোনো পিতা-মাতার ভক্ত সন্তান নিজের পিতা-মাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে Read more…

তুমি কি ভুল বন্ধু নিয়ে পথ চলছো

কিশোর-তরুণদের জন্য একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করি। ইংরেজিতে একটা কথা আছে: If you are smartest in your class, then you are in the wrong class. ‘তুমি যদি তোমার ক্লাসের সবচে মেধাবী ছাত্র হও, তাহলে মনে করবে তুমি ভুল ক্লাসে আছো।’ কথাটা মেধাবী ছাত্রদের একটু বেখাপ্পা লাগলেও, কথার গভীরতাটা বুঝতে Read more…

মহিলা মাদরাসা কি সাহিত্যে স্থান পেতে পারে

মহিলা মাদরাসার শিক্ষার্থী ও তাদের জীবন নিয়ে আমি একটি গল্পগ্রন্থ প্রকাশের চিন্তা করছি কিছুদিন থেকে। এই মাদরাসা-জীবনকে উপজীব্য করে কয়েকটি গল্প ইতোমধ্যে লেখাও হয়েছে। আর কয়েকটি গল্পের খসড়া মাথা ও কাগজে টুকে রেখেছি। ফুরসত মিললেই গল্পগুলো একটানে শেষ করে টলটলে একটি গল্পগ্রন্থ প্রকাশ করে ফেলব শিগগির। কওমি মাদরাসার জীবন নিয়েও Read more…

আজানের মধুরিমা

কখনো যদি ইউরোপ-আমেরিকা বা অমুসলিম কোনো দেশে যাওয়ার সুযোগ হয়, আমি সম্ভবত সবচেয়ে বেশি মিস করব যে জিনিসটা—সেটা হলো মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি। আমরা যারা মুসলিম দেশে বসবাস করি, দৈনিক পাঁচবার মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর আমাদের কাছে খুব সাধারণ এক অনুষঙ্গ মনে হয়। কিন্তু যেসব Read more…

ধানের সঙ্গে আমার যে আলুথালু প্রেম

এই কনকনা শীতে সকাল সকাল ক্ষেতে যাইতে হইল। না গিয়া তো উপায় নাই। জমিদার হইলে কী শীত আর কী বৃষ্টি, দুই সিজনে ধান তো বুনতেই হবে। এই ধানই তো আমাদের পরিচয়, আমাদের পেহচান, আমাদের আইডেন্টিটি। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে ইসলামের সম্প্রসারণের সঙ্গে এই ধানের রয়েছে এক নিবিড় সম্পর্ক। Read more…

তালেবানের কবিতা

আমাদের মেয়েরা মালালাই* হও আর ছেলেরা হও গজনভী প্রতিটি পাথর হোক মসৃণ-মার্বেল আর প্রতিটি ফুল হোক গোলাপী, আমার সে ভাইদের জন্য— দারিদ্রে নিষ্পেষিত হয়ে যারা ছেড়ে গিয়েছে আপন ঘর এই জন্মভূমিতে তারা ফিরে আসুক শেষ হোক তাদের দুঃসহ উদ্বাস্তু জীবন আমি বলতে চাই— পুব কিংবা পশ্চিমে যেখানেই তাদের বাস এখন Read more…