পাটের গাঁটে বান্ধা জীবন

আমার দাদা ছিলেন পাটের বেপারী। বিরাট বেপারী না, এলাকার লোকাল বেপারী। মৌসুমে গ্রামে গ্রামে পাট কিনতেন, দরদাম বুঝে হাটবারে বিক্রি করে দিতেন। কখনো দাম পড়তির দিকে থাকলে মণকে মণ পাট এনে রেখে দিতেন আমাদের বাংলাঘরে (কাছারি)। আমরা সেই পাটের টালের উপরে ওঠে খেলায় মাততাম, অনেক সময় কুস্তিও। আমার শৈশবে পাটের Read more…

হাসান এনামের প্রতি শুভাশীষ

বিপ্লবী সালাম গ্রহণ করো প্রিয় Hasan Enam! তোমার এই দায়িত্বভার গ্রহণ নিয়ে আমি দুটো ইতিবাচক কথা বলব। এক. জুলাই বিপ্লবের পর তরুণ নেতাদের হাতে বিপ্লবকে রাজনৈতিকীকরণে তোমার অসমর্থন এবং অনীহা জায়েজ ছিল, শতভাগ। আমি গর্বিত হয়েছিলাম যখন দেখেছি, বিপ্লব এবং শহীদ-আহত বিপ্লবীদের স্বার্থ রক্ষার দায়ভারের কারণে তুমি বিপ্লবীদের রাজনৈতিক দলে Read more…

লেখক হতে হলে

আমি জীবনে একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (টিচার-স্টুডেন্ট সেন্টার) ভেতরে গিয়েছিলাম। তখন লালবাগ মাদরাসায় পড়ি। লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাছেই, হেঁটেও যাওয়া যায়। ছুটির দিন মাঝেমধ্যে সময় কাটাতে বন্ধুরা মিলে টিএসসি, চারুকলা, নীলক্ষেত, বুয়েট ইত্যাদি এলাকায় বেড়াতে যেতাম। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচিত দু-একজন বড়ভাই ছিলেন, তারাও কখনো থাকতেন সঙ্গে। Read more…

ক্ষুদ্র এ জীবনের বিশালতার পানে যাত্রা

বড় ক্ষুদ্র এ জীবন। সেই যে কবে যেন একটা কোকিলের কুহু শুনে অনেকক্ষণ কান পেতে ছিলাম। একটা সোনালু ফুলগাছের দিকে বিহ্বল হয়ে তাকিয়ে কী যেন ভেবেছিলাম, এখন আর মনে নেই। শুধু মনে আছে, উদ্বেল হলুদ রঙের সোনালু ফুলের মাঝে যদি একটা সবুজ পাতা হয়ে লুকিয়ে থাকতে পারতাম! তারপর একদিন কমলা Read more…

ফিলিস্তিন যেন আমার কন্যাদের ঘুমন্ত মুখ

২০২৩ সালের নভেম্বরে আমাদের জময কন্যাসন্তান জন্মগ্রহণ করে। ঠিক ওই সময়টাতে গাজ্জায় শুরু হয় হিজরয়েলের নারকীয় গণহত্যা। সোস্যাল মিডিয়ায় চোখ বুলালেই দেখতাম ফিলিস্তিনী নারী-পুরুষ আর শিশুদের লাশের ছবি। ফুলের মতো শিশুরা রক্তাক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোমার নৃশংস আঘাতে। যতবার আমি ফিলিস্তিনী শিশুদের দেখতাম, ততবার তাদের মুখে ভেসে উঠত আমার কন্যাদের Read more…

জীবনবন্দনা

সন্ধ্যাবেলা জমিদারী তদারক করতে বিলে গেছিলাম। এবার ইরি সিজনে ধানের আবাদ কম করছি, ভুট্টা বুনছি বেশি। কারণ, ধানের চাইতে ভুট্টা আবাদে খাটনি খানিকটা কম এবং গোলায় তোলার ঝক্কিঝামেলাও ধানের চাইতে কম। আমি জমিদারীতে ইদানিং সময় যেহেতু কম দিতে পারতেছি, তাই আছানির জন্য ভুট্টার আবাদ অধিক করা হইছে। নিজেদের ঘরে খাওয়ার Read more…

লাইফ ইজ বিউটিফুল

ইসলামি বই-পুস্তক জাননেঅলা লোক মাত্রই তাকে চিনবেন। তিনি ‘হাবিবিয়া বুক ডিপো’! যদিও তার আদি ও আসল নাম কবির আহমদ, কিন্তু জাননেঅলারা তাকে হাবিবিয়া বুক ডিপোর সাদা দাড়িঅলা বলেই পরিচয় করিয়ে দেন। তার সাং: বই মার্কেট, বায়তুল মোকাররম, পল্টন, ঢাকা ১০০০। এই বৃদ্ধের সঙ্গে আমার চিন-পেহচান দীর্ঘদিনের, সে-ও প্রায় ১৬-১৭ বছর Read more…

আমার গুরু থাকে মিরপুর ১০ নম্বরে

পুরোনো বই কিনে বেশি পড়া হয়েছে মিরপুর ৬ নম্বর মাদরাসায় পড়াকালীন। চার বছর পড়েছি ওই মাদরাসায়, হেদায়াতুন্নাহু থেকে জালালাইন ক্লাস। জালালাইনের পরের বছরও ওখানে ভর্তি হতে গিয়েছিলাম মিশকাতের জন্য। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ভর্তি করেনি। জালালাইনে থাকতে একটা ছাত্র আন্দোলনে নেতাগোছের মতো ছিলাম। মাদরাসার কমিটি থেকে সে আন্দোলনের প্রতিক্রিয়া এলাকার ওয়ার্ড Read more…

তবুও ফিলিস্তিন জিন্দা থাকে অন্দরে কন্দরে

গায়ে গতরে ভালো, দেখতে সুডৌল মসৃণ খোসার সবরি কলার দাম ৫০ টাকা হালি। দাম শুনে লজ্জা পেয়ে বৃদ্ধ কলা বেপারীর সামনে থেকে চলে আসি। সাগর কলার সামনে দাঁড়াই। ২০ টাকা হালি সাগর কলার চেহারার খোমা অতটা আহামরি না হলেও সাইজে সবরির চেয়ে দিঘল। যুবক বেপারী বললেন, বেজায় মিষ্টি। এক ফানা Read more…

সিজদার সঙ্গে মোলাকাত

সিজদা (Subha Safayet Shizda) নামের এই যে বিস্ময়কর মেয়েটা, তাকে আমি ফেসবুকে প্রথম দেখি দুই-তিন বছর আগে। কোনো একটা বই নিয়ে সে তার ফেসবুকে একটি ভিডিওতে তার অনুভূতি জানাচ্ছিল। দেখে হতবাক হয়ে গেলাম, আরিব্বাস! এইটুকুন মেয়ে এত্ত সুন্দর করে কীভাবে কথা বলে? শুধু সুন্দর করে কথা বলে তাই না, বই Read more…