কবিতাদি
হারানো বিকেল
আরও কিছু অব্যক্ত বিকেল, ঝড়ের পূর্বক্ষণ মাটির শরীরের ঘ্রাণ, দূর্বাঘাসের কাঁপন পাওনা ছিল, হারিয়ে ফেলেছি কোথায় কখন এখনও কোথাও মেঘ ডাকলে, ঝড়ের অনুরণ কড়া নাড়ে— সেই মৃত্তিকা-ঘ্রাণ, ঘাসের কাঁপন, শৈশব অকারণ ওখানেই পড়ে আছে আমার হৃদয়, একটা জীবন [প্রকাশিতব্য কবিতাপুস্তক থেকে]









