তরুণদের রাজনীতি করা দরকার

সমাজের ইন্টেলেকচুয়াল ব্যক্তিদের অ্যাক্টিভলি রাজনীতিতে যোগদান করা উচিত। বিশেষত ইন্টেলেকচুয়াল ও সচেতন তরুণ যারা রয়েছেন তাদের উচিত মোটামুটি সমমত ও সমচিন্তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে যাওয়া। মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি, মিডিয়ার রাজনীতি—সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের শরিক হওয়া দেশ ও দশের জন্য বেহদ জরুরি। বিগত দিনগুলোতে দেখেছি, অযুত সম্ভাবনা Read more…

বাঙালির ভারতবিদ্বেষ হাজার বছরের

‘ভারত আমাদের বন্ধু’ ‘ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী’ ‘ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সহযোগী’- এইসব বালছাল ন্যারেটিভ আপনারা কীভাবে বিশ্বাস করেন? ইতিহাস তো পড়েন নাই, জানেন না দিল্লি আর বাংলার কনফ্লিক্টের হাজার হাজার বছরের ইতিহাস। ভারত কখনোই বাংলার বন্ধু ছিল না। কখনোই না। বাংলা অঞ্চল কোনোদিন দিল্লির শাসন মেনে নেয়নি। আপনাদের সামনে Read more…

আমাদের মসজিদগুলো কেন রাজনীতিশূন্য

আমাদের মসজিদগুলো রাজনীতিশূন্য করা হয়েছে। এটা কখন কীভাবে হয়েছে, আমার জানা নেই। তবে মুসলিম সমাজে মসজিদ কখনোই রাজনীতিশূন্য ছিল না। নবীজির (সা.) যুগ থেকে প্রতিটি খেলাফত এবং মুসলিম সাম্রাজ্যে মসজিদে রাজনীতি ছিল। সাম্রাজ্যের প্রতিটি বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত মসজিদে ঘোষণা করা হতো। এমনকি বড় বড় শহরগুলোর কেন্দ্রীয় মসজিদে খলিফা বা Read more…

অভিশপ্ত কৃষক

‘লেবু ক্ষেতে একটা নিড়ানি দেয়া প্রয়োজন’ এটা শুনে সিরিয়ার একজন কৃষক মসৃণ কবরটা খুঁড়তে খুঁড়তে বললেন—‘এই মাটি, এই ধুলো সবকিছু আমাদের সন্তানদের রক্ত-মাংসে তৈরি’, লেবু ফুলের যে ঘ্রাণ, আমি সেই ঘ্রাণ ভালোবাসি সাদা-বেগুনী ফুলের পাপড়িগুলো সুডৌল, বাতাসে ঝরে পড়ে না হাওয়া এলে, দুলতে থাকা ডালগুলোর ঝিরিঝিরি শব্দ ভালো লাগে গাছের Read more…

পহেলা বৈশাখ ও আমাদের আত্মপরিচয়ের দ্বন্দ্ব

শেখ ফজলুল করীম মারুফ পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যে পোস্ট করেছিলেন ফেসবুকে, সেই পোস্টের কথাগুলো অনেকেই হয়তো সরল পথে বুঝতে পারেননি বা বুঝতে চাননি। তিনি চরমোনাইকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত বলে তাকে তুলোধুনা করার একটা দারুণ মওকা অনেকে হাতছাড়া করতে চাননি। ফলে একতরফাভাবে তাকে দোষারোপ করেই যাচ্ছেন সবাই। সম্ভবত তিনি তার Read more…

একটি আত্মহত্যা এবং আধ্যাত্মবাদের অপরাধবোধ

গত ৫ এপ্রিল ২০২৩ তারিখে আরাফাত সিয়াম নামে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান (Physics) বিভাগের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ফেসবুকে দু-একজনের পোস্ট দেখেছিলাম, তখন বিষয়টা নিয়ে ভাববার উৎসাহ পাইনি। পরে সালমান সাদ একটা লিংক দিল যেখানে ওই শিক্ষার্থীর শেষ ফেসবুক পোস্ট উৎকীর্ণ ছিল। ইংরেজিতে লেখা দীর্ঘ পোস্টটি কৌতূহল নিয়েই পড়তে শুরু করলাম। Read more…

মৃত্যুঞ্জয়ী লেখার অনুপ্রেরণা

অদূর ভবিষ্যতে আমি একটি পূর্ণাঙ্গ সিরাতগ্রন্থ লিখব—এটি আমার জীবনের সঞ্জীবনী স্বপ্ন। এমন স্বপ্ন, যে স্বপ্ন আমাকে বেঁচে থাকার এবং লেখালেখির প্রেরণা যোগায়। সেই প্রেরণা থেকে নবীজীবনের নানা সময়কে কলমবন্দ করার সাহস কবে তৈরি হয়েছিল, বলতে পারব না; তবে এই সাহস আমাকে আমার স্বপ্নের পথে সবসময় রাহবারি করেছে। স্বপ্নের পথ চলতে Read more…

লেখার মাঝে দরুদ (সা.) নিয়ে কিছু ব্যাকরণিক বাক্যবাগীশ

লেখার মধ্যে দরুদ যেমন (সা.) ও দোয়া যেমন (আ.) (রা.) (রহ.) (দা.বা) ইত্যাদি সংক্ষিপ্তকরণ শব্দাবলি নিয়ে নিজস্ব কিছু ভাবনা শেয়ার করি। আমরা লেখার মধ্যে নবীজির (সা.) নাম বা গুণবাচক নাম যখন ব্যবহার করি তখন কেউ কেউ পূর্ণ দরুদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ লিখি, আবার অনেকে সংক্তিপ্তভাবে (সা.) লিখি। দুটোই দুই দৃষ্টিকোণ Read more…

কলমি-শাপলার গান

পায়ের নিচে কাদার সঙ্গে দেবে যায় ঘাস, জলজ উদ্ভিদ, কচুরিপানার ডাঁটা। মচ মচ কচ কচ শব্দ হয় পায়ের তলায়। মনে হয় নাগরিক জীবন পুঁতে যাচ্ছে কাদামাটির গোরস্তানে। অল্প পানি ক্ষেতে, হাঁটলে থই থই করে না, ছলকে যায় শুধু। এবার বর্ষায় পানিই এলো না বিলে, সামান্য বৃষ্টি-বাদলার যা পানি। ফলে বিলে Read more…