জীবনবন্দনা

সন্ধ্যাবেলা জমিদারী তদারক করতে বিলে গেছিলাম। এবার ইরি সিজনে ধানের আবাদ কম করছি, ভুট্টা বুনছি বেশি। কারণ, ধানের চাইতে ভুট্টা আবাদে খাটনি খানিকটা কম এবং গোলায় তোলার ঝক্কিঝামেলাও ধানের চাইতে কম। আমি জমিদারীতে ইদানিং সময় যেহেতু কম দিতে পারতেছি, তাই আছানির জন্য ভুট্টার আবাদ অধিক করা হইছে। নিজেদের ঘরে খাওয়ার Read more…

আমার নবি মুহাম্মদ

যারা বই পড়তে শিখেছে, শৈশবের আনাড়ি বর্ণশিক্ষা পার হয়ে যারা নজর দিচ্ছে নানা স্বাদের গল্পের বইয়ের দিকে; তাদের জন্য ইসলামি পাঠ্য বিষয় আশয়ের অভাব রয়ে গেছে। বলছি আমাদের কিশোর-কিশোরীদের কথা। যারা প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে প্রবেশ করছে গল্প-উপন্যাসের মায়াবী জগতে। তাদের জীবন গঠনের জন্য বহুমুখী ইসলামি প্রকাশনা কন্টেন্টের অপ্রতুলতা এখনও Read more…

পর্দানশিন

আনিসুল হক বা সাদাত হোসাইন তো কওমি মাদরাসা বা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে লিখবেন না। লিখতে পারবেনও না। কারণ মাদরাসার অন্তর্গত পরিবেশ ও প্রতিবেশ বিষয়ে তাদের তেমন কোনো ধারণাই নেই। তাই তারা যখন মাদরাসা/মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে লিখতে যাবেন, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো নেগেটিভলি লিখবেন, নয়তো তাচ্ছিল্যাকারে লিখবেন। দোষ আসলে Read more…

বোরকাপরা সেই মেয়েটি

এই ছবিটি মেসেঞ্জারে পাঠালেন এক মৌলানা সাব। শুধু বললেন, ‘উত্তরবঙ্গ’। মৌলানা সাব অতিব ‘সাধু’ প্রকৃতির লোক। তিনি জানেন, আমি মেয়েদের স্বতন্ত্র বাহনের ব্যাপারে উৎসাহ দিয়ে থাকি। গণপরিবহনের কুৎসিত ভিড়বাট্টায় নিজেদের সম্ভ্রম ও ফিজিক্যাল এবিউজ থেকে বাঁচতে মেয়েরা সাইকেল-স্কুটি চালিয়ে যাতায়াত করুক, আমি আগ্রহ সহকারে এটা চাই। আমার কাছে মনে হয়, Read more…

শূন্যতার দিকে

…তুমি ছাড়া এই যে আমি বাঁচছি প্রবল হেসে হেসে বলছি কথা মিথ্যেবাদী লোকের সাথে করছি বাজার, মিশছি ভিড়ে, সইছি ব্যথা রাত-দুপুরে আর কত কাল, আর কতটা নষ্ট হলে আমায় তুমি ডাকবে সাদা ছায়াপথে, মিলিয়ে যাব ধূমকেতু আর তারার সাথে, ঐশীবাণী শুনব বলে ঘুমের মধ্যে ঘুম আসে না, একলা জাগি শূন্য Read more…

লাইফ ইজ বিউটিফুল

ইসলামি বই-পুস্তক জাননেঅলা লোক মাত্রই তাকে চিনবেন। তিনি ‘হাবিবিয়া বুক ডিপো’! যদিও তার আদি ও আসল নাম কবির আহমদ, কিন্তু জাননেঅলারা তাকে হাবিবিয়া বুক ডিপোর সাদা দাড়িঅলা বলেই পরিচয় করিয়ে দেন। তার সাং: বই মার্কেট, বায়তুল মোকাররম, পল্টন, ঢাকা ১০০০। এই বৃদ্ধের সঙ্গে আমার চিন-পেহচান দীর্ঘদিনের, সে-ও প্রায় ১৬-১৭ বছর Read more…

টেকনিক

তোমাকে ভালোবাসতে বাসতে মরে গেলাম কবরের মধ্যে টেকনিক্যাল কী একটা সমস্যার কারণে মুনকির নাকির এলেন না, তার বদলে তিনজন আমলা এলেন তাদের একজন জিজ্ঞেস করলেন: তোর এ্যাকাউন্টে তো ডলার-ইউরো পাইলাম না রে ঘটনা কী? বলো, মরে গিয়ে এমন প্রশ্ন শোনার চেয়ে তোমাকে ভালোবাসাটাই কি ভালো না? কবিতাপুস্তক: ইয়া আফরোজা ইয়া Read more…

আমার গুরু থাকে মিরপুর ১০ নম্বরে

পুরোনো বই কিনে বেশি পড়া হয়েছে মিরপুর ৬ নম্বর মাদরাসায় পড়াকালীন। চার বছর পড়েছি ওই মাদরাসায়, হেদায়াতুন্নাহু থেকে জালালাইন ক্লাস। জালালাইনের পরের বছরও ওখানে ভর্তি হতে গিয়েছিলাম মিশকাতের জন্য। কিন্তু মাদরাসা কর্তৃপক্ষ ভর্তি করেনি। জালালাইনে থাকতে একটা ছাত্র আন্দোলনে নেতাগোছের মতো ছিলাম। মাদরাসার কমিটি থেকে সে আন্দোলনের প্রতিক্রিয়া এলাকার ওয়ার্ড Read more…

বিপ্লবীদের যদি প্রশ্ন করে ‘আপনারা কারা’

কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠেছে। প্রশ্নটা করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের। প্রশ্নটা হলো: ‘আপনারা কারা’। সাংবাদিক খালেদ মহিউদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং অন্য আরও রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাত্রনেতাদের সামনে বার বার প্রশ্ন তুলছেন যে রাষ্ট্র নিয়ে, প্রশাসন নিয়ে, রাষ্ট্রীয় ও প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলার ‘আপনারা কারা’? Read more…

তাবলীগ নিয়ে এই দ্বন্দ্বের শেষ কোথায়

জুবায়েরপন্থী তাবলিগের মুরুব্বিদের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল, তাবলিগকে তথাকথিত রাজনৈতিক নেতাদের হাতে তুলে দেওয়া। ‘ওয়াজাহাতী সম্মেলন’ নামে ২০১৮ সালে তাবলিগকে যখন রাজনীতিকরণ করা হলো, তখনই মনে হয়েছিল, যে তাবলিগ হজরতজি মাওলানা ইলিয়াস কান্ধলভি (রহ.) শুরু করেছিলেন, সেই তাবলিগকে কলুষিত করার মারণাস্ত্র তুলে দেওয়া হলো রাজনৈতিক নেতাদের হাতে। অনেকে প্রশ্ন Read more…