…তুমি ছাড়া এই যে আমি বাঁচছি প্রবল

হেসে হেসে বলছি কথা মিথ্যেবাদী লোকের সাথে

করছি বাজার, মিশছি ভিড়ে, সইছি ব্যথা রাত-দুপুরে

আর কত কাল, আর কতটা নষ্ট হলে

আমায় তুমি ডাকবে সাদা ছায়াপথে, মিলিয়ে যাব

ধূমকেতু আর তারার সাথে, ঐশীবাণী শুনব বলে

ঘুমের মধ্যে ঘুম আসে না, একলা জাগি

শূন্য থেকে গড়েছো আমায়, হাত পা দেহ আত্মা গোপন

আবার কবে শূন্য হব, মিলব তোমার বুকের সাথে

আকুল করে ডাকো আমায়, খা খা হৃদে দুঃখ গভীর

ইয়া রব! আলা কুল্লি শাইয়িন কাদীর

কবিতাপুস্তক: ঈশ্বর আসেন কথাবার্তা বলি


Leave a Reply

Your email address will not be published.