তোমাকে ভালোবাসতে বাসতে মরে গেলাম
কবরের মধ্যে টেকনিক্যাল কী একটা সমস্যার কারণে
মুনকির নাকির এলেন না, তার বদলে
তিনজন আমলা এলেন
তাদের একজন জিজ্ঞেস করলেন:
তোর এ্যাকাউন্টে তো ডলার-ইউরো পাইলাম না রে
ঘটনা কী?
বলো, মরে গিয়ে এমন প্রশ্ন শোনার চেয়ে
তোমাকে ভালোবাসাটাই কি ভালো না?
কবিতাপুস্তক: ইয়া আফরোজা ইয়া আফরোজা

Leave a Reply

Your email address will not be published.