গায়লান জ্বিনের ফ্রেন্ড রিকুয়েস্ট

একবার এক জিন-কবিরাজ (ইমাম সাব) বললেন, ‘আপনের ওপর জ্বিনের আছর আছে। যে জ্বিন আছর করছে, সে ‘গায়লান’ প্রজাতির জ্বিন। মারাত্মক খারাপ প্রজাতি!’ আমার যেহেতু জ্বিনের নৃতাত্ত্বিক জাতিসত্তা নিয়ে তেমন কোনো জ্ঞান নাই, কোনটা গায়লান প্রজাতি আর কোনটা জয়নাল প্রজাতির জ্বিন, সে ব্যাপারে ন্যূনতম ধারণাও নাই, তাই বললাম, ‘এ জ্বিন ছাড়ানোর Read more…

জীবনের শ্রেষ্ঠ সময়

আমরা সারা জীবন ‘ভালো সময়’ আসার অপেক্ষায় থাকি। কে জানে, যে সময়টি এখন আপনি যাপন করছেন, এটিই হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ সময়! আগামীকালের ‘ভালো সময়ের’ মিথ্যে মায়ায় কেন আজকের শ্রেষ্ঠ সময়টিকে নষ্ট করবেন? এই সময়টিকেই ভালোলাগায় মুখর করে তুলুন!

আগামী দিনের অরুণ দিশারী

আমার বই পড়ার নেশাটা হয়েছিল কীভাবে, জানেন? হেফজখানায়। আমি তখন ১২-১৩ বছরের সদ্য কিশোর। আমাদের হেফজখানায় ইসলামিক ফাউন্ডেশনের একটা বইয়ের আলমারি ছিল। সেই আলমারিতে ছিল হরেক স্বাদের বই। সবক পড়তে পড়তে সেগুলোর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, এত বই এগুলো কে পড়ে? একদিন আমাদের ছোট হুজুর কী মনে করে আলমারির Read more…

সদরঘাটের লোকাল পাঞ্জেরী

মনে হয় যেন এক কোটি বছর হয়ে গেছে আমি সদরঘাটে গিয়ে বসি না। এই শহরে আমার সবচেয়ে প্রিয় জায়গা সদরঘাট। সদরঘাটের রেলিঙে বসে শোনা লঞ্চের হুইসেল, নদী পারাপার নৌকা, মানুষের হইহুল্লোড়, তাদের ব্যস্ত যাওয়া আসা, পায়ের আওয়াজ, রিক্সার টুংটাং, চাওয়ালার ডাক, পুলিশের বাঁশি এবং আরো নানা হাবিজাবি—তবু এই সবকিছুর ভেতর Read more…

সে এক লেখক আছে, কেবলই লাবণ্য ধরে

বেশ কিছুদিন আগে এক উঠতি (ইসলামি) লেখক বলল, ‘বস, কী বিষয়ে বই টই লেখা যায়?‘ আমি বললাম, ‘তোমার যে বিষয়ে লিখতে ভালো লাগে সে বিষয়ে লেখো। আমি তো আমার পছন্দের বিষয় ছাড়া অন্য কিছু লিখি না।‘ সে বলল, ‘না, পপুলারিটির একটা ব্যাপার আছে না! কোন ধরনের বই লিখলে মার্কেট পাওয়া Read more…

জ্বর এবং ঝড়ের পর

আমি যেসব গভীর ঘুম থেকে জেগে উঠি, জ্বরের আরামে শরীরজুড়ে আড়মোড়া ব্যথা, মাথার ভেতর কাচের ছুরি খচখচ করে নিউরনের গলি-ঘুঁপচি, যেন হাওয়ায় ভেসে যাচ্ছে শরীর থেকে মাথা, ঘাড়ের উপর তাকে ধরে রাখা দায়। চোখের ভেতর থেকে বেরুচ্ছে যেন আগুন, যেমন দুই পা—গরমে পুড়ে যাচ্ছে। যেমন দুলে উঠা শরীর, যেমন ভারী Read more…

মানুষের ভরসার জায়গা নষ্ট করবেন না

দুদিন আগে হলো কি, আমি মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছি, এমন সময় দেখি নয়নের (ছদ্মনাম) ছেলেটা রাস্তা দিয়ে দোকানের দিকে যাচ্ছে। বাচ্চা ছেলে, বয়স বড়জোর চার-পাঁচ। এর আগে ওকে আমি চিনতাম না। চিনেছি সপ্তাহ দুয়েক আগে। সেদিনও পথেই দেখা হয়েছিল। দেখেই মনে হয়েছিল, এটা সম্ভবত নয়নের ছেলে। তাই Read more…

আবু উবায়দার প্রতি

Abu ubayda’র এই গানটা নিয়ে আমার নিজস্ব একটা গল্প আছে। গল্পটা বলি। উবায়দার সঙ্গে পরিচয় আমাদের বন্ধু শাকীর এহসানুল্লাহ এবং তানভীর এনায়েতের মাধ্যমে, তা-ও আট-দশ বছর আগে। উবায়দা থাকত কিশোরগঞ্জে, গ্রাফিকসের কাজ করত আর পার্ট টাইমে গান গাইত। যদিও গানটাই ওর প্রাণ, কিন্তু সংসারের উপার্জনের জন্য কাজ না করে তো Read more…

একটি অটোগ্রাফের জন্য

(পাঠকের কলম থেকে) প্রিয় সাজা ভাই প্রথমেই আমর পরিচয়পূর্বক সালাম নেবেন। আমি আপনার এক নগণ্য পাঠভক্ত। সময়ে সময়ে আপনাকে পাঠ করি। অধ্যয়ন করি—কবিতা, গল্প, কথাসাহিত্য। প্রিয় সাজা ভাই ততদিনে আপনার প্রিয় প্রেয়সী নারী, এই আমাদের গল্প, বদরের বীর, প্রিয়তমাসহ অনেকগুলো মাস্টারপিস পাঠস্থ হয়ে গেছে আমার।লেখার পরতে পরতে জহরত ছড়ানো। আবেশ Read more…