কবিতাদি
মহিমান্বিত বৃষ্টি
হেমন্তের এই মহিমান্বিত বৃষ্টিতে—পোকারা কেমন আছে, পাখিরা কেমন আছে? ভিজে গেছে—তা’ দেয়া ডিম, ছানার ডানা, খড়কুটো বাসা? ভিজে গেছে—জমানো খাবার, উড়ালপঙ্খী, ডাহুকের ডাক? মৃত্তিকা গভীরে কবরশয্যায়, প্রিয়রা কেমন আছে? ভিজে গেছে—কবরের মাটি? পরিধেয় সাদা? বুকের নরোম হাড়? ভিজে গেছে—প্রেয়সীর চোখ, দূর পরবাসে প্রিয়তম যার? ফেলে যাওয়া চোখ, ওড়না-আঁচল, একাকী শরীর—ভিজে Read more…






