আবু উবায়দা ও তানভীর এনায়েত যুগলবন্দী

Abu Ubayda & Sayed Tanvir Enayet এই যে মানিকজোড়, এরা দুজন বাংলাদেশের ইসলামি সংগীতাঙ্গনে অমর হয়ে রইবে।আবু উবায়দার দিলখোলা ও দেশজ গায়কী এবং তানভীরের ভার্সেটাইল লিরিক্স—তাদের অমরত্বের জন্য যথেষ্ট। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে এই মানিকজোড়ের নতুন নাতে রাসুল ‘বালাগাল উলা বিকামালিহি’। যারা খানিকটা মনোযোগ দিয়ে গান শোনেন, মনের কান দিয়ে Read more…

ওয়ালটন ও ‘রুপান্তর’ নামের নাটকখানি

‘রুপান্তর’ নামে একটি টিভি নাটক নিয়ে ফেসবুকে হট্টগোল হচ্ছে। নাটকে ফারহান জোভান নামের যে অভিনেতা অভিনয় করেছেন, নাটকের পোস্টারে তার শাড়ী ও টিপ পরা ছবি ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। পোস্টার দেখে যতটুকু আন্দাজ করা যাচ্ছে, নাটকে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দহরম মহরম রয়েছে। যেহেতু নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘একান্ন মিডিয়া’ তাদের ইউটিউব চ্যানেল Read more…

নারী যেমন তোমার জীবন

নোবেলজয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং বলেছেন: মেয়েরা বোকা দেখেই তারা পুরুষের সমান অধিকার দাবি করে। কারণ, মেয়েরা জানে না যে তারা পুরুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মেয়েদের আপনি যাই দেন না কেন, সে সেটাকে আপনার জন্য আরও সমৃদ্ধ কিছু বানিয়ে দেবে। আপনি মেয়েদের শুক্রাণু দেবেন, সে আপনাকে সন্তান উপহার দেবে। Read more…

ক্ষুদ্রতা শিখো পৃথিবী

ছবিটার দিকে ভালো করে তাকান। এক বিন্দু সাদা যে নোক্তাটি দেখা যাচ্ছে, ওটাই পৃথিবী। মহাকাশযান ভয়েজার ১ থেকে তোলা। ৬ বিলিয়ন কিলোমিটার দূর মহাশূন্য থেকে। মহাকাশের বিরাট বিপুলা শূন্যতার মাঝে ওই ক্ষুদ্র বিন্দুটুকু আমাদের বাসভূমি। এত ক্ষুদ্র, ভালো করে না তাকালে চোখের শার্শিতে ধরা যাবে না। তীরচিহ্ন দিয়ে ধরিয়ে না Read more…

যদি হও মগ্নতা বৃষ্টির

বাড়ি থেকে যখন বাসস্ট্যান্ডে এলাম, তখন বৃষ্টি দুই দফা হয়ে গিয়ে তৃতীয় কিস্তির মুষলধার শুরু হয়েছে। ছাতা আলতাফ মামার দোকানে রেখে বৃষ্টি-রাস্তা পেরিয়ে অপর পাশে গিয়ে দাঁড়ালাম, অটো বা বাসের আশায়। ততক্ষণে বর্ষণ তীব্র আকার নিয়েছে। আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, আকসার নারী-পুরুষ গার্মেন্টসকর্মী। তাদের অধিকাংশের জন্য স্টাফ বাস আছে, Read more…

জীবন কখনো বলে যায় নিঃশূন্যতা

ছেলেটার বয়স এখনও বিশ পেরোয়নি। কয়েকদিন আগের শেভ করা দাড়ি-গোঁফ অল্পই গজিয়েছে গালের এখানে সেখানে। গৌর বরণ। বিলে বিলে ঘুরে রোদপোড়া ধান-কাটার ক্লেশ এখনও চেহারার কৈশোরিক লালিত্য ম্লান করতে পারেনি। ওর বয়সী ছেলেরা পাড়ার মোড়ে বসে ফোনে পাবজি-ফ্রি ফায়ার খেলছে দেদার। ওর জায়গা হয়েছে মৌসুমী ধান-কাটা কামলার খাতায়। মৌসুমে রোজানা Read more…

মহিলা মাদরাসার জয়গান ও ভয়গান

এ বছর (২০২৪ সাল) বাংলাদেশের কওমি মাদরাসার কেন্দ্রীয় সমাপনী পরীক্ষায় মোট ৭টি জাতীয় ও আঞ্চলিক বোর্ডের অধীনে অংশগ্রহণ করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। এর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে ১৫ হাজারের বেশি মাদরাসার তিন লাখ ২৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ বোর্ডের Read more…

কোক-পেপসির রাজত্বে মোজো’র শাসন

কোক-পেপসি’র বাংলাদেশে বিরাট বড় বাজার। কোকের ব্যবসা চলছে প্রায় ৬০ বছর ধরে, পেপসির প্রায় ২৫ বছর। বাংলাদেশে কোমল পানীয়’র বাজারে তারা মাফিয়ার মতো। দেশীয় বা বিদেশী, অন্য কোনো বেভারেজ ব্র্যান্ডকেই তারা এ দেশে টিকতে দেয় না। তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং পলিসি এত স্ট্রং, অন্য কোনো ব্র্যান্ডকে তারা তাদের সাম্রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা Read more…

মাইক্রো-প্লাস্টিকের অভিশাপ

অফিসে পানি খাওয়ার জন্য একটা মাটির মগ কিনেছি। মাটির এই মগটা যেন ন্যাচারাল ফ্রিজ। মগের মধ্যে ১৫-২০ মিনিট পানি রেখে দিলে, পানিটা একদম প্রাকৃতিক ঠাণ্ডা হয়ে যায়। ফ্রিজের মতো অত ঠাণ্ডা না যে খেলে গলা ব্যথা হয়ে যাবে। টিউবওয়েলের পানির মতো প্রাকৃতিক শীতল। কিছুদিন আগে একটা রিসার্চে দেখলাম, ইদানীং মানুষের Read more…

আমি তোমাদেরই লোক

আমি জীবনে একবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (টিচার-স্টুডেন্ট সেন্টার) ভেতরে গিয়েছিলাম। তখন লালবাগ মাদরাসায় পড়ি। লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কাছেই, হেঁটেও যাওয়া যায়। ছুটির দিন মাঝেমধ্যে সময় কাটাতে বন্ধুরা মিলে টিএসসি, চারুকলা, নীলক্ষেত, বুয়েট ইত্যাদি এলাকায় বেড়াতে যেতাম। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পরিচিত দু-একজন বড়ভাই ছিলেন, তারাও কখনো থাকতেন সঙ্গে। Read more…