অফিসে পানি খাওয়ার জন্য একটা মাটির মগ কিনেছি। মাটির এই মগটা যেন ন্যাচারাল ফ্রিজ। মগের মধ্যে ১৫-২০ মিনিট পানি রেখে দিলে, পানিটা একদম প্রাকৃতিক ঠাণ্ডা হয়ে যায়। ফ্রিজের মতো অত ঠাণ্ডা না যে খেলে গলা ব্যথা হয়ে যাবে। টিউবওয়েলের পানির মতো প্রাকৃতিক শীতল।
কিছুদিন আগে একটা রিসার্চে দেখলাম, ইদানীং মানুষের রক্তকণিকায় প্রচুর পরিমাণ মাইক্রো-প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আমরা খাওয়া ও পান করার জন্য যেসব প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহার করি, যেমন প্লেট, জগ, বাটি, বোতল ইত্যাদি—এসব প্লাস্টিক পণ্যের অতি ক্ষুদ্র কণিকা খাবারের সঙ্গে আমাদের রক্তকণিকায় মিশে যাচ্ছে। প্লাস্টিক কণা যেহেতু অপচনশীল, ফলে এতে রক্তের শোধনপ্রক্রিয়ায় সমস্যা দেখা দেয় এবং আমরা দুরারোগ্য নানা ব্যাধিতে আক্রান্ত হই।
এই তথ্য দেখার পর যথাসম্ভব প্লাস্টিক পণ্য ব্যবহার কমিয়ে দিয়েছি। বিশেষত পানি পান করার জন্য ব্যবহার করছি এই মৃৎপাত্র। আর এই মৃৎপাত্রের শীতল জল প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে তো আগেই বললাম। আপনারাও পরখ করে দেখতে পারেন।