উমরায় একা দুজনে

মসজিদে নববির চত্বরে যখন বসি, মনে হয়, এই চত্বরে নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঙ্গে হেঁটে বেড়িয়েছেন আয়েশা। উত্তরের উহুদ পাহাড়শ্রেণি থেকে উড়ে আসা উষ্ণ দমকা হাওয়ায় উড়ত আয়েশার চুল। নবীজির সঙ্গে কখনো কখনো হাঁটতে যেতেন জান্নাতুল বাকি বা আরও দূরে। দূরের পাহাড়গুলো কি এখনও নবীজির স্মৃতি মনে রেখেছে? রুক্ষ Read more…

মিনার-এ-জাম

এই নিঃসঙ্গ মিনারটির নাম ‘মিনার-এ-জাম’। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ঐতিহাসিক মিনার। আফগানিস্তানের ‘ঘোর’ প্রদেশের প্রাচীন ফিরোজকুহ শহরে নির্মিত হয়েছিল মিনারটি, ১১৯৩ খ্রিষ্টাব্দে। পাশ দিয়ে বয়ে গেছে ‘হারিরুদ’ নদী, কোথাও স্রোতস্বিনী, কোথাও বা সরু। বর্ষা মৌসুমে থাকে নীল জলের প্রবল স্রোত, শীত মৌসুমে প্রবল তুষারপাতে থাকে ঢাকা, আর গ্রীষ্মের খরায় শুকিয়ে খরখরে। Read more…

হাটহাজারীর পথে পথে

… ইসলামাবাদী হুজুরের চোখ ছলছল করে উঠে। ‘উনি মানুষ ছিলেন না, জাদুকর ছিলেন।’ বলতে বলতে কাঁধের লাল রুমালটা দিয়ে চোখ মুছেন। হুজুর বেশ আবেগী হয়ে গেছে দেখে আমি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করলাম। ‘আপনি শফি সাবের এত পুরোনো ছাত্র, তাঁর খলিফা, কাছের মানুষ কিন্তু হজরতের মৃত্যুর ব্যাপারে আপনি কোনো কথাই Read more…

যখন আমি মারা যাই

যখন আমার মৃত্যু হয়, কাঁধে উঠানো হয় লাশের পালকি তুমি ভেবো না—আমি চিরতরে হারিয়ে যাচ্ছি পৃথিবী থেকে কেঁদো না আমার জন্য, দুঃখ কিসের বলো আমার যাত্রা তো কোনো অজানা গন্তব্যে নয় আমার শবযাত্রা উঠবে যখন, বলো না—বিদায় বিদায় আমি যাচ্ছি না কোথাও, বরং উড্ডীন হচ্ছি এক অনন্ত ভালোবাসায় কবরের অন্ধকারে Read more…

তবুও স্বপ্ন দেখো

দেখো, বাসের রড ধরে যারা দাঁড়িয়ে আছে, অফিসফেরত, ক্লান্ত, জীবনের গ্লানি নিয়ে বাঁচতে বাঁচতে যারা আর বেঁচে ফেরেনি বিগত জীবনে তুমি সে নও, তুমি সে নও তোমার স্বপ্ন আছে, এখনও স্বপ্ন তুমি দেখার তোমার চোখ আছে, এখনও অন্ধ নও দেখো, স্বপ্ন, তোমার রাস্তা খোলা নিজেকে কীভাবে দাফন করবে জীবনের ঠাসবুনটের Read more…

আমাদের দরবেশযাত্রা

…বাংলাদেশে বিজ্ঞ, যোগ্য, প্রথিতযশা আলেম, পীর, ইসলাম প্রচারকের অভাব নেই। বরং পূর্বের দরবেশদের চেয়ে আমাদের সংখ্যা আনুপাতিক হারে বহু গুণ বেশি। বাংলাদেশের মানুষের মনেও ইসলামপ্রিয়তা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অধিক। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে বহুসংখ্যক রাজনৈতিক দল। খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সশস্ত্র সংগ্রামের কথা বলে কেউ, Read more…

বেফাক নিয়ে জগদ্দল চিন্তা

বেফাক (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ – বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) নিয়ে অনেক আগে কথাবার্তা বলতাম। এখন আর বলি না। কারণ, এই প্রতিষ্ঠানটি এতটা অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা এবং স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় পরিচালিত হয় যে, এটা নিয়ে কথা বলা অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। আপনি যতই এটাকে সংস্কার করার কথা বলেন না Read more…

আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টিভঙ্গি

ছবিটি তুলেছেন বিখ্যাত ফটোগ্রাফার Gmb Akash । ছবিটির সৌন্দর্যের কথা বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখছি ছবিটিকে। এমন ধানক্ষেতের দৃশ্য আমি বাড়ির পাশে প্রতিদিনই দেখি। কিন্তু আমি যদি ক্ষেতের সামনে দাঁড়িয়ে আমার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলি, সে ছবি কি এমন সুন্দর হবে? হবে না। কেন হবে Read more…

অন্তর্গত ভাংচুর

আমি আমার নিজের পরাজয়, অপ্রাপ্তি, মানুষের তাচ্ছিল্য তুড়ি মেরে উড়িয়ে দেবার মন্ত্র জানি। প্রতিটি পরাজয় আর মানুষের তাচ্ছিল্যভরা দৃষ্টি পায়ে মাড়িয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের রাত্রিতে, আমি তার গোপন বিদ্যা আত্মস্থ করেছি। পরাজয় আমার অভিধানে লেখা নেই। আমি ছাইভস্ম থেকে জেগে-ওঠা ফনিক্স, আগুন আমার সহোদরা। আল্লাহর প্রতি শোকরিয়াধন্য যে Read more…