যেমন জীবননান্দ হাঁটেন

হাঁটা এক ধরনের নেশা। হাঁটতে থাকলে তখন কেবল হাঁটতেই হয়, গাড়িতে চড়তে ইচ্ছে করে না। কোনো প্রাপ্তি নেই, কোনো সহযাত্রী নেই, শুধু গন্তব্য আছে জেনে হাঁটতে থাকি। প্রতিদিন অফিসে যাওয়া-আসার পথে আমি গড়পড়তা চার কিলোমিটার হাঁটি। গাড়ির হর্ন, ব্রেক ঘষার শব্দ, রিকশা-অটোর তুরন্ত গতায়াত, মানুষের ভীড়ের কলরব, ছাত্রছাত্রীদের নিরানন্দ স্কুলগমন Read more…

ফেরারী যাত্রী

আমি প্রিজন ভ্যানের শেষ যাত্রী না-বলা এক হাজার অভিমান বুকে পিষে ভোরের আলো ফুটবার আগে, শহর পেরিয়ে দিগন্তের কয়েদ থেকে ফেরারী হাওয়ার সঙ্গে ব্যর্থতার কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদী প্রেমিকের সঙ্গে নষ্ট সময় থেকে আত্মসাৎ হওয়া নির্দোষ স্মৃতির সঙ্গে হারিয়ে যাচ্ছি   আমার গাড়ির নম্বর টুকে রাখো মায়াবী শহর মনে রেখো Read more…

ঈশ্বর আসেন কথাবার্তা বলি

১.০ যে বিরাট দিয়েছো প্রেম হাবিয়া দোজখ—কিছু নয়, কিছু নয় কবিতার ক্যানভাসে শীর্ণ দুটি পঙক্তি—কবির করতলে এ-ই যেন সব। আর নেই। পূর্ণ কলেবর। তো ভাব ও আবহ কী বিশাল! প্রেম—মৃত্যুকে, জীবনের আবিলতাকে, হাবিয়া দোজখের অগ্নিশিখাকেও জয় করে ফেলে। প্রেম দিয়েই পরম পালিয়তাকে আপন করে নেন আশিক-কবি। তিনি নির্ভার ও ভয়শূন্য Read more…

যদি নদী হয়ে যাই

কোনো এক নদী, ধরো তার নাম সুহাসিনী আমি তাকে চিনি, জানি তার ফেলে আসা স্রোত একসাথে হাঁটি, বলি তাকে হৃদয়ের বাতচিত দূরে যাই যদি, নদী জানে না আমার নাম আমি তাকে স্মরি, সে কি ডাকে দরদিয়া? তবে কেন রাতে, ভেঙে গেলে নাগরিক ঘুম আমার খুব ইচ্ছে করে হয়ে যেতে নদী

জন্মপরিচয়

ওরা জিজ্ঞেস করল, তোমার নাম কী? আমি আমার নাম বললাম ওরা জিজ্ঞেস করল, তোমার ঠিকানা? আমি আমার ঠিকানা জানালাম ওরা জিজ্ঞেস করল, তুমি পড়তে জানো? আমি ওদের পড়ে শোনালাম সুরা আলাক ওরা কানে আঙুল চেপে বলল, এ আমাদের ভাষা নয় এই সুর আমাদের সংস্কৃতি নয়, তুমি আগন্তুক এখানে আমি মাথায় Read more…

`ইয়া আফরোজা ইয়া আফরোজা’ প্রসঙ্গ

লিখেছেন নেছারুদ্দীন রুম্মান ১. ইয়া আফরোজা-য় আমার দেখা মতে (আমি আলো-আঁধারিতে বইটি পড়েছি। আর আমার চোখের আলোও খুব কম।) দুইটি মুদ্রণপ্রমাদ আছে। বানানভুল আছে বেশ কয়েকটি, পুনরুক্তি ছাড়াই বেশ কয়েকটি; ওগুলো মুদ্রণপ্রমাদ নয়, নিরেট ভুল। ২. কিছু শব্দ আছে ইয়া আফরোজা-য়, যা সাজা ভাইয়ের নিজস্ব শব্দ। কোনো আভিধানিক যোগ এর Read more…

মাতাল নির্বাসন

শিরস্ত্রান ছিনিয়ে নিয়েছে যুদ্ধ-বিজয়ী চিল অশ্বারোহী মেঘ হয়ে পালিয়ে যাচ্ছি দূরে বুকের বর্মে খোদাই করা তোমার ঠিকানা রক্তের স্রোতে মুছে গেছে রানির সিলমোহর হারিয়েছি তলোয়ার, তিরের আঘাত পিঠে আমার সিপাহিরা খুইয়ে এসেছে স্মৃতির সম্ভ্রম পরাজিত মেঘ হয়ে সীমান্তে, ফিরব না আর রাজধানী সেনাপতির জীবন কাটবে এখন মাতাল নির্বাসনে

বেনামী

শহর থেকে আমাদের নির্দিষ্ট যুবকটি হারিয়ে যাবার পর শহরের লোকজন এক রাতে আবিস্কার করলো প্রতিরাতে গল্প শোনার মতো তন্ময় শ্রোতাটি আর ঘুমঘুম চোখে তাকিয়ে দেখছে না রূপালি রূপকথা শহরের ইলেকট্রিসিটি আলোর নিচে টুপটাপ রিকশা, ঝিরঝির পথচারী শহরের জানালাগুলো থেকে উঁকি দেয়া ঘরোয়া পর্দা, প্লেটোনিক চাঁদ এসব বিষয় নিয়ে যুবকটি কথা Read more…

খুনি প্রেম

একজন কিশোরের যে প্রেম সত্যি কথা বলতে—একজন কিশোরের প্রেমই মহৎ একজন যুবক কিংবা বিবাহিত পুরুষ কি প্রেমিক? রাতবিষয়ক আলোচনা শুনলেই যাদের  চেটেপুটে খেতে ইচ্ছে করে ফর্সা রুপালি চাঁদ বলতে পারেন— একজন কিশোর তো পুরুষই! কৈশোরে পুরুষ হয়ে ওঠা প্রেমিক আমার আলোচ্যবিষয় নয়, মায়মুনা  আমি বলছি এমন প্রকার কিশোরের কথা যারা Read more…