আপনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন তুলুন

আমাদের হাতের স্মার্টফোনের ভেতর যদি ‘সামান্য’ পানি ঢুকে কোনো একটি সার্কিট ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের ফোনগুলো নষ্ট হয়ে যায়। সেগুলো আর ঠিকঠাক মতো কাজ করে না। তাহলে… আমরা কীভাবে আশা করি যে, বছরের পর বছর ধরে আমাদের হারাম উপার্জন দিয়ে লালিত পালিত সন্তান নম্র ভদ্র সভ্য হবে? কীভাবে আশা করি Read more…

আপনার অধিকার বিষয়ে রাগান্বিত হোন

রাষ্ট্রের মাথা থেকে হাঁটু পর্যায়ের সরকারি কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, আর আমরা তাদের সেসব কাণ্ডের ছবি ও সংবাদ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে বা পোস্টে কমেন্ট করে হাসাহাসি করি। নিজেরা আমোদিত হই, অন্যদের সঙ্গে শেয়ার করে হা হা করি, চায়ের দোকান থেকে ড্রয়িং রুমে বসে বসে বিশ্লেষণ করি। Read more…

প্রিয়তমার ‘পরিমার্জিত’ সংস্করণ এবং…

২০২৪ সালের জানুয়ারি মাসের কথা। একটি কাজের সূত্রে শ্রদ্ধেয় শাইখ আহমাদুল্লাহ’র সঙ্গে দেখা করতে যাই রাজধানীর আফতাবনগরে তার প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিসে। কথার এক ফাঁকে শাইখ বললেন, ‘আপনার লেখা ‘প্রিয়তমা’ বইটি নিয়ে অনলাইনে কিছু মানুষ দেখলাম নেতিবাচক লেখালেখি করছে। ঘটনা কী?’ আমি বললাম, ‘ঘটনা তেমন কিছু নয়। কিছু মানুষ আমার Read more…

বাকস্বাধীনতায় মুক্তহস্তে দান করুন

গত ১০-১৫ বছর ‘সত্যকথা’ ‍গিলা ফেলতে ফেলতে অবস্থা এমন দাঁড়াইছে, এখন বহু চেষ্টা কইরাও আর সত্য কথা লেখতে পারতেছি না। খুঁইজাই পাইতেছি না যে কোন সত্য কথাটা বলব। মনে হইতেছে সবই সত্য। আবার আরেকবার মনে হইতেছে সবই তো মিথ্যা। আবার আচমকাই মনে উদ্রেক ঘটতেছে, কী হবে এইসব বইলা? শেখ হাসিনা Read more…

রাজপথ হোক বা না হোক

রাজপথে ছাত্রদের ‘ট্রাফিকিং’-এর অনুপস্থিতিতে গত দুই-তিন দিন ধরে ধানমণ্ডি-মোহাম্মদপুরে ব্যাপক যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি সকাল সাড়ে সাতটা-আটটার সময়ও। স্টুডেন্ট ট্রাফিক কন্ট্রোলিংয়ের সময় যানজটটা এমন তীব্র হতো না। আর যানজট কেন লাগছে, সেটা গাড়ি থেকে রাস্তায় তাকালে খালি চোখেই দেখা যায়। লেন না মেনে গাড়ি চালানো, রাস্তার দুই পাশে যত্রতত্র Read more…

সংখ্যালঘু কে

দুই বছর আগে আমি ও আমার বউ যখন উমরা থেকে ফিরে এলাম, বউয়ের এক হিন্দু বান্ধবী এলো দেখা করতে। শ্বশুরবাড়ির কাছেই বাড়ি। সে এসেছে এক আর্জি নিয়ে। আর্জি কী? তাকে জমজমের পানি দিতে হবে। তার মেয়ে প্রথমবারের মতো সন্তানসম্ভবা। শুনেছে জমজমের পানিতে আশীর্বাদ আছে। এই পানি খেলে তার মেয়ের গর্ভকালীন Read more…

ফুটানির উন্নয়ন

যে দেশে প্রতি বছর কোনো না কোনো অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়, লাখ লাখ মানুষ চরম ‍দুর্বিষহ বিপদের সম্মুখীন হয়; সেই দেশে পর্যাপ্ত পরিমাণ আপৎকালীন সরঞ্জাম, উদ্ধার সরঞ্জাম, স্পিডবোট না কিনে ফুটানি দেখিয়ে আকাশে পাঠানো হয়েছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’। ২৭ শ কোটি টাকা ব্যয়ে আকাশে পাঠানো বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ হলো Read more…

আমাদের নাচিজ খেলাফত-ভাবনা

প্রশ্নটা উঠেছিল ফেসবুকে। কোনো এক তুর্কি ড্রামা সিরিয়াল নিয়ে। সিরিয়ালটিতে দেখানো হয়েছে, এক তুর্কি সুলতান নবীজিকে (সা.) স্বপ্নে দেখেছেন। স্বপ্নে নবীজি তাকে আদেশ করছেন, তিনি যেন গরিব-দুঃখীদের মাঝে দান-খয়রাত করেন। তো, ঘুম থেকে জেগে সুলতান গরিব-দুঃখীদের মাঝে অকাতরে মুঠো মুঠো আশরফি-দিরহাম বিতরণ করতে থাকেন। সিরিয়ালে দেখানো সুলতানের এই আশরফি বিতরণের Read more…

মাদরাসাগুলো থেকে কি বৈষম্য দূর হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে ও নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন যেসব শিক্ষার্থী, তাদের অনেকেই কওমি মাদরাসার ছাত্র। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা কওমি মাদরাসায় পড়েছেন, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। এবং তাদের চিনি বলেই আমি জানি যে, বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে ‘আমাদের মাদরাসাগুলো’র ছাত্র-শিক্ষকরা কখনোই তাদের Read more…

জুলাই বিপ্লবে রবিঠাকুরের অনুপস্থিতি

গোটা এক মাসের আন্দোলনের কোথাও রবীন্দ্রনাথ আসেননি। আন্দোলনের পর শহরের দেয়ালে দেয়ালে যত গ্রাফিতি আঁকা হয়েছে, তার একটিতেও রবি ঠাকুরের দু লাইন কবিতা বা গান আমার চোখে পড়েনি। অনেক খুঁজেছি, পাইনি। আপনাদের কারো চোখে পড়লে জানাবেন। অথচ গোটা আন্দোলনে বারবার ধ্বনিত হয়েছে নজরুল: বল বীর, কারার ঐ লৌহকপাট, মোরা ঝঞ্ঝার Read more…