শামছুদ্দিন ইলিয়াস শাহ

১৩৫৪ খ্রিষ্টাব্দের জুন মাস। মুলকে বাঙ্গালার রাজধানী পাণ্ডুয়া থেকে ২৩ মাইল দূরবর্তী একডালা দুর্গ। দুর্গ না বলে এটাকে বরং দুর্গনগরী বলাই ভালো। প্রায় ৬৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত একডালা দুর্গ। শাহী প্রাসাদ থেকে শুরু করে সেনানিবাস, প্রশাসনিক ভবন, হাট-বাজার, আবাসিক এলাকাসহ পুরো এক শহরের মতোই এ দুর্গ। আবার দুর্গটি প্রাকৃতিকভাবে দুর্ভেদ্য। Read more…

শাসকের সংজ্ঞায়ন

শাসক বা সরকার কখনো অবৈধ হয় না। কারণ, শাসক হওয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যার ভিত্তিতে বলা যাবে যে—এই শাসক অবৈধ বা অমুক সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই। যেহেতু শাসকের বৈধতার নির্ধারিত কোনো পদ্ধতি নেই, তাই তা অবৈধ হওয়ার প্রশ্নই উঠে না। যেকোনো পন্থায় রাষ্ট্রক্ষমতা অর্জন/দখলের মাধ্যমে যে কেউ শাসক Read more…

আবু উবায়দার প্রতি

Abu ubayda’র এই গানটা নিয়ে আমার নিজস্ব একটা গল্প আছে। গল্পটা বলি। উবায়দার সঙ্গে পরিচয় আমাদের বন্ধু শাকীর এহসানুল্লাহ এবং তানভীর এনায়েতের মাধ্যমে, তা-ও আট-দশ বছর আগে। উবায়দা থাকত কিশোরগঞ্জে, গ্রাফিকসের কাজ করত আর পার্ট টাইমে গান গাইত। যদিও গানটাই ওর প্রাণ, কিন্তু সংসারের উপার্জনের জন্য কাজ না করে তো Read more…

একটি অটোগ্রাফের জন্য

(পাঠকের কলম থেকে) প্রিয় সাজা ভাই প্রথমেই আমর পরিচয়পূর্বক সালাম নেবেন। আমি আপনার এক নগণ্য পাঠভক্ত। সময়ে সময়ে আপনাকে পাঠ করি। অধ্যয়ন করি—কবিতা, গল্প, কথাসাহিত্য। প্রিয় সাজা ভাই ততদিনে আপনার প্রিয় প্রেয়সী নারী, এই আমাদের গল্প, বদরের বীর, প্রিয়তমাসহ অনেকগুলো মাস্টারপিস পাঠস্থ হয়ে গেছে আমার।লেখার পরতে পরতে জহরত ছড়ানো। আবেশ Read more…

সোস্যাল মিডিয়া এবং আমাদের অহিতকর পপুলারিজম

সোস্যাল মিডিয়া নিয়ে কিছু জরুরি কথা বলি। সে কথা বলার আগে নিজের সাম্প্রতিক একটি অভিজ্ঞতা শেয়ার করি সবার সঙ্গে। এ বছর (২০২১) জুন মাসের গোড়ার দিকে আমি ফেসবুকে আমার স্বর্গীয় আইডি (ফেসবুক কর্তৃক ডিজ্যাবল) থেকে অ্যাডলফ হিটলারের একটি ছবি পোস্ট করি। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত চলছিল তখন। পোস্টে ইহুদিদের নিয়ে হিটলারের দু-চার Read more…

আমাদের মরণপূর্ব ভয়

মানুষ সবচে ভয় পায় কী, জানেন? মানুষ ভয় পায় তার ভবিষ্যতকে, তার আগামীকে। তার আগামীকাল, আগামী দিনগুলো, আগামী মানুষগুলো, আগামী বছরগুলো, আগামী জীবনটা কেমন কাটবে—সেই ভয়ে সে আজকের প্রত্যেকটা কদম উঠাতে ভীত হয়। অথচ সে জানেই না আগামী রাতটা পর্যন্ত মোটের ওপর সে বেঁচে থাকবে কি-না! কী হাস্যকর ভয় আমাদের!! Read more…

মৃত্যুঞ্জয় : উহুদ যুদ্ধের গল্পভাষ্য

উহুদ যুদ্ধের ক্রান্তি মুহূর্তে যখন আমি তালহা কিংবা বীরঙ্গনা নুসাইবার (রা.) নিবেদিত বীরত্ব লিখতে যাই, আমার হাত অনেকটা সময় থির হয়ে থাকে। কোন শব্দগুলো আমি নির্বাচন করব তাদের জন্য? আমার বাক্যগুলো কি তাদের রক্তকমল ভালোবাসার যথার্থতা প্রকাশ করতে পারছে? মুসআব আর হানজালার আত্মত্যাগ কি আমার দরিদ্র ভাষাজ্ঞানকে স্পর্শ করতে পারছে? Read more…

কওমি মাদরাসা : বাংলাদেশে ইসলামের প্রসেসর

একটি কম্পিউটারের মূল চালিকাশক্তি হলো প্রসেসর। বাদবাকি RAM, Hard Drive, Motherboard-এর কিছু কাজ আছে। তবে এই প্রসেসরের পারফরমেন্সের ওপরই মূলত নির্ভর করে কম্পিউটারের পারফরমেন্স কেমন হবে। এটি কম্পিউটারের Core বা মূল শক্তির উৎস। প্রসেসর শক্তিশালী হলে সেই কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যারও চমৎকার পারফরমেন্স দেয়। ফলে আমরা কম্পিউটারের মাধ্যমে কঠিন কঠিন সব Read more…

খুব চিন্তা ভাবনা হয়

আমি কি তোমার অভিভূত লজ্জা, নিকটস্থ কুরিয়ার নক্ষত্রের মতো হারিয়ে ফেলেছো ফড়িং ডাকটিকেট কোনো পড়ন্ত বিকেল চুরি করা কেরানীর মতো লাস্ট বাস মিস করে আর ফিরতে পারিনি ঘর রৌদ্রে ভীষণ চোখ টাটায়, তবু নিজেই নিজের নাম দিয়েছি—আলোর সিন্দাবাদ যুদ্ধ করে তোমায় জয়ের চিন্তা-ভাবনা হয় আবার ভাবি— আমি কি সেই ভুলন্ত Read more…

আমাদের ব্যাটলফিল্ড

আমরা হতাশ হয়ে ভাবি, এখনই এটা করতে না পারলে সব শেষ হয়ে যাবে। ওটা যদি না হয় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। তাই এখনই কিছু একটা করে ফেলা দরকার। ফলতঃ আমরা অপরিণত চিন্তা এবং অনভিজ্ঞ কাজের মাধ্যমে কাজে নামি এবং সেটার ফলাফল ব্যর্থতায়ই পর্যবসিত হয়। আমাদের দ্বারা সফল ও দীর্ঘমেয়াদী Read more…