ভাইরাল সময়ে পড়ার তরিকা

• যারা লেখালেখি করতে চায় এবং যারা লেখালেখি করছে, তাদের তরক্কির জন্য সেই প্রাচীন উপদেশই আবার উচ্চারণ করছি—পড়ো পড়ো এবং পড়ো… • ইদানীং মনে হচ্ছে, সৃষ্টিশীল লেখকদের চেয়ে অনুবাদকদের পড়ার পরিধি আরও ব্যাপক হওয়া জরুরি। একটি বই অনুবাদের জন্য অনুবাদকের কেবল অক্ষরজ্ঞান থাকলেই চলে না, পারিপার্শ্বিক আরও অনেক জ্ঞানের প্রয়োজন Read more…

হৃদয়ের পাসওয়ার্ড

লুকিয়ে রাখতে রাখতে তোমার ছবি হারিয়ে ফেলেছি ইমেইল রিকভার আনরিড ইনবক্স, ধুলো জমা কত কথা রিমুভ হয়ে গেছে কত লাইন কবিতার ফরসা পায়ের স্মৃতি ক্ষয়ে পড়ে প্রতিদিন ভেঙে যায় হৃদয়ের প্রেমের মিনার কোথায় রেখেছি বাদামী চোখ কোথায় নরম আঙুল কোথায় তোমার বলা ‘ভালোবাসি’ বার বার #ভাংতিপদ্য

৩২ হাজার বছরের পুরোনো স্মৃতিচিহ্ন

আজকে বিজ্ঞানবিষয়ক একটি ফেসবুক পেজে বিস্ময়কর এক তথ্য দেখলাম। রাশিয়ার একদল বিজ্ঞানী সাইবেরিয়ার বরফশীতল অঞ্চলে খুঁড়ে পাওয়া ৩২ হাজার বছরের পুরোনো একটি ফল থেকে চারাগাছ উৎপাদন করেছেন। Silene stenophylla নামে পরিচিত গাছটি মূলত পুষ্পদায়িনী উদ্ভিদ। ধারণা করা হয়, কয়েক হাজার বছর আগে পূর্ববর্তী বরফযুগের সময় কাঠবেড়ালী জাতীয় কোনো প্রাণী এটিকে Read more…

কিংবদন্তি হবো

আর কত দুঃখবিন্দু দেবে অবিনশ্বরের মতো কিংবদন্তি হবো দেখো, সমস্ত যাতনা আর সহিংস হেলা দু’হাতে মেখে এ পুণ্যদেহে একদিন দেখো ঠিক―সেই মানুষ হবো

মানুষের ভরসার জায়গা নষ্ট করবেন না

দুদিন আগে হলো কি, আমি মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছি, এমন সময় দেখি নয়নের (ছদ্মনাম) ছেলেটা রাস্তা দিয়ে দোকানের দিকে যাচ্ছে। বাচ্চা ছেলে, বয়স বড়জোর চার-পাঁচ। এর আগে ওকে আমি চিনতাম না। চিনেছি সপ্তাহ দুয়েক আগে। সেদিনও পথেই দেখা হয়েছিল। দেখেই মনে হয়েছিল, এটা সম্ভবত নয়নের ছেলে। তাই Read more…

হাটহাজারীর পথে পথে

শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি (রহ.) বছর আগে ইন্তেকাল করেছিলেন। তাঁর মৃত্যু এবং মৃত্যু পূর্ববর্তী ঘটনাবলি—দুটোই ছিল এ জাতির অনাকাঙ্ক্ষিত কলুষময় ভবিষ্যতের পদধ্বনি। আশা করি চাক্ষুষ্মাণ ব্যক্তি মাত্রই বিগত দিনগুলোতে তা প্রত্যক্ষ করেছেন। শাইখুল ইসলামের মৃত্যুর মাসখানেক পর কিছুটা আবেগ নিয়ে হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম। দু’দিন ছিলাম সেখানে। এ দুদিনে বুঝতে Read more…

কুকুর ও বিড়ালপ্রেম

কুকুর-বিড়াল নিয়ে এ দেশের এক শ্রেণির তরুণ-তরুণীর মাঝে বিরক্তিকর আদিখ্যেতা বাড়ছে দিন দিন। যেকোনো প্রাণীকে ভালোবাসা এক জিনিস, আর পশ্চিমাদের দেখাদেখি আদিখ্যেতা শেখা ভিন্ন জিনিস। কুকুরের প্রতি প্রাণী হিসেবে আমাদের ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, আছেও। আমি নিজেও কুকুরের প্রতি প্রচণ্ডরকম সহমর্মী। রাস্তায় দেখা হলে তাদের সম্মান দেখিয়ে চলি। আর বিড়াল তো Read more…

শিশুরাও একদিন দরবেশ হবে

আমাদের ধর্মীয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে শত সহস্র দরবেশের জীবন। অথচ এই দেশে ইসলাম প্রচার করেছেন যেসব সুফি-দরবেশ, আমরা তাদের ক’জনের নামই বা জানি? আমরা না হয় কয়েকজনের নাম ও জীবন সম্পর্কে বলতে পারব, কিন্তু আমাদের সন্তানেরা? তারা কি জানে, সুফি-দরবেশগণের কী কঠিন আত্মত্যাগ আর সংগ্রামের মাধ্যমে এ দেশে প্রতিষ্ঠিত Read more…

প্রিয়তমার শুরুর কথা

সেদিন বাংলাবাজার নবপ্রকাশে বসেছিলাম। কাউন্টারে আসাদ বা ইসহাক কেউ নেই। আমি এমনিই দোকানদার দোকানদার ভাব নিয়ে বসে আছি। এমন সময় একটা ছেলে এলো কাউন্টারের সামনে। আমাকে দেখে কী কারণে যেন তার চেহারায় একটা ভরসার ভাব চলে এলো। সামান্য ইতস্তত করে ব্যস্তসমেত হয়ে জিজ্ঞেস করলো, ‘ভাই, “পুশিদাহ রাজ” আছে?’ আমি না Read more…

ব্যবহারিক ভুল

এ ভুলটি আমরা প্রায়ই করে থাকি। ‘আবু হুরায়রা’র বঙ্গানুবাদ আমরা অনেকে করে থাকি ‘বিড়ালের পিতা/বিড়ালের বাপ’। শাব্দিক দিক দিয়ে এ অর্থ যদিও ঠিক আছে কিন্তু ব্যবহারিকভাবে বাংলায় এর অর্থ হবে ‘বিড়ালওয়ালা’। আরবিতে ব্যবহারিকভাবে ‘আবু’ শব্দের বিবিধ অর্থ হয়। আবু যখন মানুষের প্রতি সম্পর্কিত হয় তখন এর অর্থ হয় পিতা। যেমন Read more…