মিনার-এ-জাম

এই নিঃসঙ্গ মিনারটির নাম ‘মিনার-এ-জাম’। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ঐতিহাসিক মিনার। আফগানিস্তানের ‘ঘোর’ প্রদেশের প্রাচীন ফিরোজকুহ শহরে নির্মিত হয়েছিল মিনারটি, ১১৯৩ খ্রিষ্টাব্দে। পাশ দিয়ে বয়ে গেছে ‘হারিরুদ’ নদী, কোথাও স্রোতস্বিনী, কোথাও বা সরু। বর্ষা মৌসুমে থাকে নীল জলের প্রবল স্রোত, শীত মৌসুমে প্রবল তুষারপাতে থাকে ঢাকা, আর গ্রীষ্মের খরায় শুকিয়ে খরখরে। Read more…

আপনার ইতিহাসই আপনার আত্মপরিচয়

আমি আপনাদের বার বার বাংলাদেশের ইতিহাস চর্চা করতে বলি। বলি যে, আন্দালুস, তুর্কি, মধ্যএশিয়া, আফগান, হিন্দুস্তানের ইতিহাস পাঠ করে অনেক তো কান্নাকাটি করলেন। এবার বাংলায় ইসলাম ও মুসলমানদের ইতিহাস পাঠ করে একটু কান্না চর্চা করেন। আপনারা সে কথা কানেই তুলেন না। ফলে আজ দেখেন, হাই স্কুলের পাঠ্যপুস্তকে ঠিকই এ দেশের Read more…

আমি তোমায় ভালোবাসি

মাত পুছ কে মেরা কারবার কিয়া হ্যায় মুহাব্বত কি দোকান হ্যায় নফরত কে বাজার মে জিজ্ঞেস করো না আমার ব্যবসা কী ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলে বসেছি আজ থেকে বহু বহুকাল আগে, আরবদেশের এক লোকের কথা মনে পড়ে। স্বাক্ষরতা-জ্ঞান ছিল না তার। তিনি কবিতা রচনা ও আবৃত্তিতে যশস্বী ছিলেন না। Read more…

‘হোসাইন’ ‘হোসেন’ ‘হাসান’ ‘আলী’ নামগুলো কীভাবে আমাদের হলো

বঙ্গদেশীয় মুসলিমদের নামের শেষে ‘হোসাইন’/‘হোসেন’ বা ‘হাসান’ বা ‘আলী’ ‘ফাতেমা’ পদবী যুক্ত করার যে প্রবণতা, এই প্রবণতার পেছনে বিশেষত্ব কী? পৃথিবীর অন্য মুসলিম দেশগুলোর কোথাও এত ব্যাপকভাবে এ নামগুলোর নামকরণ প্রথা লক্ষ করা যায় না। কিন্তু বাংলাদেশে এমন দেখা যায় কেন? বাংলাদেশেই বা কেন মুসলিমদের এমন নামকরণ প্রথা চালু হলো? Read more…

জ্ঞানমনীষা উম্মে দারদার লিগ্যাসি

আধুনিক মুসলিম নারীবাদীরা উম্মে দারদাকে (রহ.) খুব সমীহ করে। অনেকে তাকে মুসলিম নারীবাদের প্রথম প্রবক্তাও মনে করে। একজন তাবেয়ি হিসেবে পুরুষ স্কলারদের পাশাপাশি দামেশকের উমাইয়া মসজিদে দরস প্রদান—কম কথা তো নয়। এখনকার সময়েই তো মুসলিম নারীরা এমন সাহস করেন না। আর ঠিক নবীজির ইন্তেকালের মাত্র কিছুদিন পর তিনি উমাইয়া খেলাফতের Read more…

শামছুদ্দিন ইলিয়াস শাহ

১৩৫৪ খ্রিষ্টাব্দের জুন মাস। মুলকে বাঙ্গালার রাজধানী পাণ্ডুয়া থেকে ২৩ মাইল দূরবর্তী একডালা দুর্গ। দুর্গ না বলে এটাকে বরং দুর্গনগরী বলাই ভালো। প্রায় ৬৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত একডালা দুর্গ। শাহী প্রাসাদ থেকে শুরু করে সেনানিবাস, প্রশাসনিক ভবন, হাট-বাজার, আবাসিক এলাকাসহ পুরো এক শহরের মতোই এ দুর্গ। আবার দুর্গটি প্রাকৃতিকভাবে দুর্ভেদ্য। Read more…

শায়খ আখি সিরাজুদ্দিন উসমান : ত্রয়োদশ শতকের বিস্মৃত বঙ্গীয় সুফি ও ব্যাকরণবিদ

বঙ্গদেশে ইসলামের আগমন এবং ইসলাম প্রসারে পশ্চিমাঞ্চলীয় (আরব, পারস্য, মধ্যএশিয়া) সুফি আলেম বা বঙ্গীয় সুফি দরবেশদের নাম যেভাবে বিবৃত হয়ে আসছে, সে অনুপাতে ইসলামি শিক্ষায়তন, শিক্ষা-ব্যক্তিত্ব, ইসলামি শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিদের বর্ণনা খুব একটা নেই। বিশেষত ত্রয়োদশ শতকের গোড়ায় ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ ইবনে বখতিয়ার খিলজী বাংলাদেশে আগমনের পর থেকে Read more…

আমার প্রিয়ারে, আমারও অধিক ভালোবাসিও

১৯৪০ সাল। ঢাকার বাংলাবাজারের একটি আটপৌড়ে দোতলা বাড়ি। বাড়ির একটি ঘরে কবি কাজী নজরুল ইসলাম বসা। তার সামনে বসে আছেন সৈয়দা আসরা খানম, যাকে এ পৃথিবী মনে রেখেছে ‘নার্গিস’ নামে। এ নামে আজ থেকে বিশ বছর আগে কবিই তাকে প্রথম ডেকেছিলেন। নার্গিসের সামনে বসে কবি কাঁদছিলেন। দু চোখের জলে কবির Read more…

কলম্বাস থেকে রবার্ট ক্লাইভ : ইতিহাস কখন যে কাকে পথে নামায়

আমেরিকার সাম্প্রতিক বর্ণবাদবিরোধী আন্দোলন যেন ক্রমশই হয়ে উঠছে ইতিহাস খুঁড়ে সত্য তুলে আনার এক অভিনব প্রতিবাদযজ্ঞ। এ প্রতিবাদী আন্দোলন এখন কেবলই কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ আন্দোলনে সীমাবদ্ধ নেই, আমেরিকার ভেতরে পুষতে থাকা নানামুখী বর্ণবাদ, জাত-পাত এবং বৈষম্যের খেরোখাতা উঠে আসছে সত্যের সমুখে। তারই বহিঃপ্রকাশ ঘটছে আমেরিকাজুড়ে ‘বিতর্কিত’ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি বা ভাস্কর্য Read more…

আমেরিকার বর্ণবাদ : সভ্যতা এবং অসভ্যতার ইশতেহার

২০১৮ সালের শুরুতে, সড়ক দুর্ঘটনায় মৃত স্কুল শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার প্রত্যাশা করে সংঘটিত ‘কিশোর আন্দোলনের’ কিছুদিন পরের কথা। আমি বাসে করে গাবতলী হয়ে টেকনিক্যাল পাড় হচ্ছিলাম। হঠাৎ টেকনিক্যাল মোড়ে এসে বাসের কন্ডাক্টরের সঙ্গে দুই-তিন জন স্কুল শিক্ষার্থীর বাক-বিতণ্ডা শুরু হয়। দেখতে দেখতে তারা বাস থামিয়ে কন্ডাক্টরের শার্টের কলার ধরে নিচে Read more…