জ্ঞানমনীষা উম্মে দারদার লিগ্যাসি

আধুনিক মুসলিম নারীবাদীরা উম্মে দারদাকে (রহ.) খুব সমীহ করে। অনেকে তাকে মুসলিম নারীবাদের প্রথম প্রবক্তাও মনে করে। একজন তাবেয়ি হিসেবে পুরুষ স্কলারদের পাশাপাশি দামেশকের উমাইয়া মসজিদে দরস প্রদান—কম কথা তো নয়। এখনকার সময়েই তো মুসলিম নারীরা এমন সাহস করেন না। আর ঠিক নবীজির ইন্তেকালের মাত্র কিছুদিন পর তিনি উমাইয়া খেলাফতের Read more…

রেলওয়ের দরজা হবে চিচিং ফাঁক

বাংলাদেশ রেলওয়ের আকণ্ঠ দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দীন রনি’র (Mohiuddin Roni) নিঃসঙ্গ প্রতিবাদটা দেখছি কয়েকদিন ধরে। ভাই, এভাবে নিঃসঙ্গ শেরপার মতো সিস্টেমের প্রবল তুষারঝড়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যেতে এবং দাঁড়িয়ে থাকতে, বুকের পাটা লাগে। স্বৈরাচার সরকার নানা চোখ রাঙানি আর গুম-খুনের ভয় দেখিয়ে যে পাটা’টা আপনার-আমার ভেঙে Read more…

কান্দাহারের মৌলভি উমর

১৮ এপ্রিল ১৯৯৪। কান্দাহার প্রদেশ, আফগানিস্তান। সোভিয়েত সৈন্যরা ১৯৮৯ সালে চলে যাওয়ার পর আফগানিস্তান তখন তার দ্বিতীয় গৃহযুদ্ধে জর্জরিত। একদিন যারা মাতৃভূমির মাটিকে হানাদার শত্রুর কবল থেকে রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, আজ তারাই বিভিন্ন গোত্র, জাতিসত্তা ও আঞ্চলিক বিভেদে জড়িয়ে পরস্পরে রক্ত ঝরিয়ে যাচ্ছে। কাবুল, কান্দাহার, মাজার-ই-শরিফ, Read more…

প্রিয়তমার মহত্তম রিভিউ

(‘প্রিয়তমা’ বইটি নিয়ে মহত্তম বইপাঠ অনুভূতি লিখেছেন (Abdul Kadir Faruq) আবদুল কাদির ফারূক। অনিন্দ্য সুন্দর ছবিটি #সালাহউদ্দীনজাহাঙ্গীরেরবইক্লিক প্রতিযোগিতায় পাঠিয়েছেন আবিদা নুরি। পড়তে থাকুন…) প্রিয়তমা—রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলপত্নীদের জীবনীগ্রন্থ নয়; বরং তাঁদের জীবনের মনোহর গল্পভাষ্য। বাঙলাভাষী মানুষের সামনে বিশেষত মুসলিম নারীদের জন্যে পাথেয় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও Read more…

স্বপ্ন

নীল বুনটের আয়নাখানা তুলে রাখো ঘামভেজা সব স্মৃতির মলাট আলমারিতে সাজিয়ে রাখো থরে থরে, সাজিয়ে রাখো মনের বোতাম সাহস করে মরে যাবার ইচ্ছেটা আজ তুলেই রাখো, মাথার কসম এই বসতির মানুষগুলো কালকে রাতে ঘুমিয়েছিল স্বপ্ন দেখার বাতিক নিয়ে

একটি আয়াত একটি গল্প

এ বছরের শুরুতে বলেছিলাম, শিশুদের জন্য আগামী এক বছরে অন্তত ২০টি বই লিখব। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ১০টি বই প্রকাশ হয়ে ছোট্ট ছোট্ট পাঠকের হৃদয় আলোকিত করেছে। ‘ছোটদের সাহাবি সিরিজ’ এবং ‘একটি আয়াত একটি গল্প’ সিরিজ দুটো ক্ষুদে পাঠকদের ভালো লেগেছে জেনে আমি বার বার অনুপ্রাণিত হই। বছরের আরও ছয় মাস বাকি। Read more…

রাজা-রানি কেন হতে হবে?

এই ধরনের সস্তা কথাগুলো মেয়েদের জন্য অপমানজনক। আমাদের পুরুষমন এই টাইপের বাণী-টানী ডেলিভারি দিতে তৃপ্তি বোধ করে। অবিবাহিত বালকরা ফেসবুক—সোস্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করে আরও বেশি তৃপ্তি পায়। তারা কেন রাজা-রানি-গোলামের ঘর নিয়ে এত চিন্তিত—এটা নিয়ে গবেষণা হওয়া দরকার। দ্বিতীয় কথা হলো, স্বামীকে গোলাম বা রাজা বানানোর দায়িত্ব স্ত্রীর না। Read more…

শিশুদের জন্য সাহাবিদের গল্প

পশ্চিমা ও ভারতীয় সংস্কৃতির প্রভাবে আমাদের সন্তানরা কী শিখছে? ছোটবেলায় তারা শিখছে হ্যারি পটার, সুপার হিরো, ডিসি-মার্ভেল, রাম-ভীম-শিবা আর ঠাকুরমার ঝুলির সব মিথ্যা গল্প। ফলে, একটু বড় হলে যখন আমরা আমাদের সন্তানদের ইসলাম ও ইবাদত পালনের কথা বলি, সেগুলো তাদের মনে কোনো রেখাপাত করে না। ইসলামি অনুশাসনের পবিত্র পিঞ্জরে আগলে Read more…

দ্য টার্কি কানেকশন

তুরস্কের (প্রাচীন তুর্কিস্তান বা আনাতোলিয়া) প্রতি বাঙালির ধর্মীয় দুর্বলতা থাকার অন্যতম একটা কারণ হলো, এই বঙ্গ অঞ্চলে ইসলাম আগমনের পর থেকে যেসব সুফি-দরবেশ এখানে ধর্ম প্রচার করেছেন, তাদের বড় একটা অংশের আগমন ঘটেছিল বৃহত্তর তুর্কিস্তান থেকে। শাহ সুলতান রুমী, বাবা আদম শহীদ, শাহ জালাল, জালালুদ্দিন তাবরেজি, শাহ মাখদুম রুপোশসহ (রহ.) Read more…

অবিনশ্বর

আমার প্রথম উপন্যাস লেখার কারণ ছিল, এটা আমার নিজেরই খুব পড়তে ইচ্ছে করছিল। —টনি মরিসন (আমেরিকান নভেলিস্ট) এই বিষয়টা আমাকেও পেয়ে বসেছে। ‘অবিনশ্বর’ নামে আমি একটা উপন্যাস লেখা শুরু করেছি তা-ও প্রায় চার বছর আগে। মোটের ওপর ৫০ পৃষ্ঠার মতো লেখা হয়েছে। সুযোগ হলে ওটুকুই বার বার পড়ি। ছয় মাস Read more…