গায়লান জ্বিনের ফ্রেন্ড রিকুয়েস্ট

একবার এক জিন-কবিরাজ (ইমাম সাব) বললেন, ‘আপনের ওপর জ্বিনের আছর আছে। যে জ্বিন আছর করছে, সে ‘গায়লান’ প্রজাতির জ্বিন। মারাত্মক খারাপ প্রজাতি!’ আমার যেহেতু জ্বিনের নৃতাত্ত্বিক জাতিসত্তা নিয়ে তেমন কোনো জ্ঞান নাই, কোনটা গায়লান প্রজাতি আর কোনটা জয়নাল প্রজাতির জ্বিন, সে ব্যাপারে ন্যূনতম ধারণাও নাই, তাই বললাম, ‘এ জ্বিন ছাড়ানোর Read more…

একটি হাদিস একটি গল্প

শিশুরা গল্প শুনতে ভালবাসে। গল্পের মাধ্যম তাদের যেকোন কিছু শেখানো যায়। কেমন হয় যদি শিশুদের গল্প শোনাই কুরআনের আয়াত দিয়ে কিংবা হাদিস দিয়ে? যে গল্পে নায়ক থাকবে সে নিজেই। যে গল্প কোনো রূপকথা নয়, কোনো কল্পনা নয়; বরং তার জীবনের গল্পই বলা হবে কুরআনের আয়াত অনুযায়ী। তার পরিবার, বন্ধু, স্কুল Read more…

আফগানের মাদক নিরাময়-যুদ্ধ

কাবুল শহরের মাঝ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীটার নাম পাগমান নদী। এই নদীর উপর একটি ব্রিজ, ব্রিজের নাম পুল-এ-সুখতা। বাংলায় অর্থ দাঁড়ায় আনন্দের সেতু। যুদ্ধ-বিগ্রহের আগে একসময় হয়তো এ সেতুটি মানুষের বিনোদনের স্থান ছিল। কিন্তু বিগন্ত বছরগুলোতে এই আনন্দ সেতু হয়ে উঠেছিল কাবুলের একদল মানুষের নিষিদ্ধ আনন্দের স্থান। এই Read more…

এক অতিকায় ব্ল্যাক হোল-এর জিন্দেগানি

কিছুক্ষণ আগে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন বিজ্ঞান জার্নালে মহাকাশ নিয়ে চমকপ্রদ একটা সংবাদ দেখলাম। পৃথিবী থেকে সাড়ে সাত বিলিয়ন আলোকবর্ষ দূরে ঘুরে বেড়াচ্ছে এক অতিকায় কৃষ্ণগহ্বর (Black hole)। চমকে দেয়ার মতো ঘটনা হলো, এই ব্ল্যাক হোলটি এতই বিশাল, আমাদের পৃথিবী তো নস্যি, বরং এটি আকারে সূর্যের চেয়েও ২০ মিলিয়ন গুণ বেশি Read more…

যদি নদী হয়ে যাই

কোনো এক নদী, ধরো তার নাম সুহাসিনী আমি তাকে চিনি, জানি তার ফেলে আসা স্রোত একসাথে হাঁটি, বলি তাকে হৃদয়ের বাতচিত দূরে যাই যদি, নদী জানে না আমার নাম আমি তাকে স্মরি, সে কি ডাকে দরদিয়া? তবে কেন রাতে, ভেঙে গেলে নাগরিক ঘুম আমার খুব ইচ্ছে করে হয়ে যেতে নদী

জীবনের শ্রেষ্ঠ সময়

আমরা সারা জীবন ‘ভালো সময়’ আসার অপেক্ষায় থাকি। কে জানে, যে সময়টি এখন আপনি যাপন করছেন, এটিই হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ সময়! আগামীকালের ‘ভালো সময়ের’ মিথ্যে মায়ায় কেন আজকের শ্রেষ্ঠ সময়টিকে নষ্ট করবেন? এই সময়টিকেই ভালোলাগায় মুখর করে তুলুন!

আমি তোমায় ভালোবাসি

মাত পুছ কে মেরা কারবার কিয়া হ্যায় মুহাব্বত কি দোকান হ্যায় নফরত কে বাজার মে জিজ্ঞেস করো না আমার ব্যবসা কী ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলে বসেছি আজ থেকে বহু বহুকাল আগে, আরবদেশের এক লোকের কথা মনে পড়ে। স্বাক্ষরতা-জ্ঞান ছিল না তার। তিনি কবিতা রচনা ও আবৃত্তিতে যশস্বী ছিলেন না। Read more…

আমাদের স্বজাত্যবোধের অহংকার

আমাদের দেশের ধর্মীয় সমাজে ইবনে তাইমিয়া, শাইখ আলবানি, সাইয়েদ কুতুব (রহিমাহুমুল্লাহ) ও অন্যান্য অধুনা আরবীয় শাইখদের নাম যতবার উচ্চারিত হয়, শামছুল হক ফরিদপুরী, হাফেজ্জী হুজুর, মুহিউদ্দীন খানের (রহিমাহুমুল্লাহ) নাম ততবার উচ্চারিত হয় না। কেন হয় না? শামছুল হক ফরিদপুরীর শিক্ষা ও সংস্কার আন্দোলন কেন আমরা ভুলে যাচ্ছি? কেন হাফেজ্জী হুজুরের Read more…

একজন কিশোর যখন জ্ঞানী হয়

এই যে কিশোর বয়স, এই বয়সটা স্বাধীনতা চায়। বিস্তর স্বাধীনতা। একটা ছেলে শৈশব থেকে যখন কৈশরে পা দেয়, পৌরুষসুলভ গোঁফ গজানো শুরু করে ঠোঁটের উপর, মেয়েদের পিরিয়ড শুরু হয়; তখন তারা মনে করে, আর বাকি কোথায়? আমি তো যথেষ্ট বড় হয়ে গেছি। আর সবার মতো পরিণত নারী-পুরুষ আমিও। এখন তো Read more…