ফেরারী যাত্রী

আমি প্রিজন ভ্যানের শেষ যাত্রী না-বলা এক হাজার অভিমান বুকে পিষে ভোরের আলো ফুটবার আগে, শহর পেরিয়ে দিগন্তের কয়েদ থেকে ফেরারী হাওয়ার সঙ্গে ব্যর্থতার কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদী প্রেমিকের সঙ্গে নষ্ট সময় থেকে আত্মসাৎ হওয়া নির্দোষ স্মৃতির সঙ্গে হারিয়ে যাচ্ছি   আমার গাড়ির নম্বর টুকে রাখো মায়াবী শহর মনে রেখো Read more…

সমুদ্রে যাবে?

যদি তুমি সমুদ্র পাড়ি দিতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা যাও, তবে তোমার জন্য আমার গৌরব হবে। আমার দুঃখ ওইসব লোকদের জন্য, যারা তীরে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে এবং কখনো সমুদ্র পাড়ি দেয়ার সাহস করেনি। সংগৃহীত

ধানের সঙ্গে আমার যে আলুথালু প্রেম

এই কনকনা শীতে সকাল সকাল ক্ষেতে যাইতে হইল। না গিয়া তো উপায় নাই। জমিদার হইলে কী শীত আর কী বৃষ্টি, দুই সিজনে ধান তো বুনতেই হবে। এই ধানই তো আমাদের পরিচয়, আমাদের পেহচান, আমাদের আইডেন্টিটি। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে ইসলামের সম্প্রসারণের সঙ্গে এই ধানের রয়েছে এক নিবিড় সম্পর্ক। Read more…

আমাদের সর্বনাশ হয়ে গেছে

আমাদের দেশের পুরো এডুকেশন সিস্টেম টিকে আছে অন্ধবিশ্বাসের ওপর। কিসের ওপর অন্ধবিশ্বাস? পশ্চিমা দাস তৈরির অন্ধবিশ্বাস। জিপিএ ৫, ভালো রেজাল্ট, ব্রিটিশ একসেন্টের ইংরেজি, মোটা মাইনের চাকরির প্রতিশ্রুতি—এই বিধিবদ্ধ দাস যে কারখানায় ভালো বানায়, আমরা সেটাকেই বলি ঈর্ষণীয় শিক্ষাপ্রতিষ্ঠান। বুয়েট থেকে শুরু করে ভিকারুন্নিসা, নটরডেম, ক্যাডেট কলেজ ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের কেবল Read more…

ঈশ্বর আসেন কথাবার্তা বলি

১.০ যে বিরাট দিয়েছো প্রেম হাবিয়া দোজখ—কিছু নয়, কিছু নয় কবিতার ক্যানভাসে শীর্ণ দুটি পঙক্তি—কবির করতলে এ-ই যেন সব। আর নেই। পূর্ণ কলেবর। তো ভাব ও আবহ কী বিশাল! প্রেম—মৃত্যুকে, জীবনের আবিলতাকে, হাবিয়া দোজখের অগ্নিশিখাকেও জয় করে ফেলে। প্রেম দিয়েই পরম পালিয়তাকে আপন করে নেন আশিক-কবি। তিনি নির্ভার ও ভয়শূন্য Read more…

অন্ট্রাপ্রেনর মুহাম্মদ

‘উদ্যোক্তা’র (Entrepreneur) একটা ওয়ার্ল্ড ওয়াইড ধারণা এমন দাঁড়িয়েছে, উদ্যোক্তা বলতেই আমরা ব্যবসায়িকভাবে গ্রহণ করা নতুন কোনো উদ্যোগকে বুঝি। কিন্তু ইসলামি কনসেপ্টে উদ্যোক্তার অর্থ আরও ব্যাপক, আরও বিস্তৃত। উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইসলামি ইতিহাসে একটি চমৎকার কনসেপ্ট আছে। বাংলাদেশে ইসলাম প্রচারে প্রাচীন সুফি-দরবেশদের এত সফলতার কারণ তালাশ করতে গিয়ে ইতিহাস-গবেষক রিচার্ড এম Read more…

তালেবানের কবিতা

আমাদের মেয়েরা মালালাই* হও আর ছেলেরা হও গজনভী প্রতিটি পাথর হোক মসৃণ-মার্বেল আর প্রতিটি ফুল হোক গোলাপী, আমার সে ভাইদের জন্য— দারিদ্রে নিষ্পেষিত হয়ে যারা ছেড়ে গিয়েছে আপন ঘর এই জন্মভূমিতে তারা ফিরে আসুক শেষ হোক তাদের দুঃসহ উদ্বাস্তু জীবন আমি বলতে চাই— পুব কিংবা পশ্চিমে যেখানেই তাদের বাস এখন Read more…

জাতীয়তা দোষণীয় নাকি অহংকার

আফগানিস্তানের পুরুষেরা জুব্বা পরে না। তারা কাবলি পরে। পশ্চিমা শিক্ষিত দু-একজন হয়তো স্যুট-কোট পরে, কিন্তু মোটা দাগে সকল আফগানের প্রধান পোশাক কাবলি। আফগানিস্তানের ধর্মীয় শ্রেণিকে দেখুন—বর্তমান রাষ্ট্রপ্রধান, তালেবানকেন্দ্রিক রাষ্ট্রীয় সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মাদরাসার শাইখুল হাদিস থেকে শুরু করে আজিজ তলাবা, তালেবান আন্দোলনের লোকসকল—সকলেই কাবলি পরে। সঙ্গে আফগানী টুপি এবং কালো Read more…

একজন প্রকাশকের ভালোবাসা

দুপুরবেলা Abul Kalam Azad ভাই মেসেঞ্জারে নক দিয়ে জানালেন, গতকাল আমার মেয়ে (ইসলামী বইমেলা) সিলেটের সব স্টল ঘুরে মাত্র এই বইটি পছন্দ করে সংগ্রহ করেছে! গতকাল রাতেই সে তিনটি বই পড়ে শেষ করে ফেলেছে। বইয়ের গল্পগুলো তার নাকি দারুণ ভালো লেগেছে। আবুল কালাম ভাইয়ের ছবি ও বার্তা আমাকে আনন্দের আতিশয্যে Read more…