আমাদের দৃষ্টি, আমাদের দৃষ্টিভঙ্গি

ছবিটি তুলেছেন বিখ্যাত ফটোগ্রাফার Gmb Akash । ছবিটির সৌন্দর্যের কথা বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখছি ছবিটিকে। এমন ধানক্ষেতের দৃশ্য আমি বাড়ির পাশে প্রতিদিনই দেখি। কিন্তু আমি যদি ক্ষেতের সামনে দাঁড়িয়ে আমার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলি, সে ছবি কি এমন সুন্দর হবে? হবে না। কেন হবে Read more…

অন্তর্গত ভাংচুর

আমি আমার নিজের পরাজয়, অপ্রাপ্তি, মানুষের তাচ্ছিল্য তুড়ি মেরে উড়িয়ে দেবার মন্ত্র জানি। প্রতিটি পরাজয় আর মানুষের তাচ্ছিল্যভরা দৃষ্টি পায়ে মাড়িয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের রাত্রিতে, আমি তার গোপন বিদ্যা আত্মস্থ করেছি। পরাজয় আমার অভিধানে লেখা নেই। আমি ছাইভস্ম থেকে জেগে-ওঠা ফনিক্স, আগুন আমার সহোদরা। আল্লাহর প্রতি শোকরিয়াধন্য যে Read more…

দরবেশ আন্দোলনের লিগ্যাসি

বছর কয়েক আগে কেফায়েত ভাই প্রায়ই বলতেন, ‘তুই যদি তোর চিন্তা ও দর্শন মানুষের মাঝে ছড়ায়া দিতে চাস তাইলে কোনো মাদরাসায় ঢুইকা যা অথবা নিজে কোনো মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা কর। তোর প্রতিষ্ঠান আর ছাত্ররা তোর চিম্তার লিগ্যাসি ছড়ায়া দিবে। প্রতিষ্ঠান ছাড়া এই দেশে কোনো চিন্তার বিপ্লব দীর্ঘস্থায়ী করা সম্ভব Read more…

তোমার সিদ্ধার্থ এসেছে ফিরে

গৃহত্যাগী জোৎস্না ডাকা রাতে বুদ্ধগয়ার পথ হেঁটে হেঁটে ধ্যানক্লান্ত হৃদয় আমার দাঁড়ায় এসে যশোধরার ঘুমন্ত চৌকাঠে— সিদ্ধার্থ, আমি তোমার সিদ্ধার্থ এসেছি ফিরে

রাজনীতি তসবিহ টেপার নাম নয়

শুধুমাত্র শো-ডাউনের জন্য হলেও ইসলামি রাজনৈতিক দলগুলোর উচিত রাজধানী ও বড় বড় শহরগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রাখা। নানা ইস্যুতে মিছিল-সমাবেশ, প্রতিবাদ সভা, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি প্রতি সপ্তাহে আয়োজন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একেক দল একেক ধরনের কর্মসূচি নিয়ে আসুন। শহরে নিয়মিত আপনাদের Read more…

নরকযাত্রা/ঈশ্বর আসেন কথাবার্তা বলি

নুরানি আলো হাতে বের হয়ে দেখি— শত শত হ্যাজাকলণ্ঠনে ছেয়ে গেছে রোজ কেয়ামত তবু চারদিকে সহিংস অন্ধকার, চাবুকের আওয়াজ ইয়া নাফসির বদলে সমবেত মানুষের আর্তকণ্ঠ বলছে— ধর শালাকে…দালাল একটা…তুই জাহান্নামি… বাইঞ্চোত নাস্তিক….   আমি একটা পাহাড়ের কাছে গিয়ে দেখি— পাহাড়টা কাঁদছে, নদীর কাছে যাই— নদীটা কাঁদছে, বনভূমির গাছের বুকে কান Read more…

আমার পুস্তকাদির গেরস্থালি

কেন লিখতে গেলাম এইসব পুস্তকাদি! একে একে চল্লিশ!! নসিম হিজাজি আর হেনরি রাইডার হ্যাগার্ডের উপন্যাস পড়তে পড়তে ঘোরের মধ্যে কেন যেন মনে হয়েছিল, আমি তাহলে লেখক হই। অবন্তী নীল আকাশকে বলব—বন্ধু। বুকের ভেতর দিয়ে করাত চলে গেলে কবিতার বুকে সমর্পিত হবে রোদনোল্লাস। প্রেম এসে খুনির মতো রক্তাক্ত করে দিলে গোলাপ, Read more…

বিড়ালের দুই চোখ

আমাদের বাড়িতে আশ্রয় নেয়া এই বিড়ালছানার চোখ দুটো অদ্ভুত রকম। তার ডান চোখ নীল, বাম চোখ স্বাভাবিক হলদেটে। আগের যে দুটো ধাড়ী বিড়াল ছিল তাদের এখন আর দেখি না। অপোষ্য বিড়ালের ব্যাপারে এই একটা বিষয় আমি খেয়াল করেছি। কোনো বাড়িতে যদি বিড়াল আশ্রয় পায়, জীবনের সঙ্গীন সময়ে এরা নিরুদ্দেশ হয়ে Read more…

হাজী সাহেব হুজুর স্মরণে

লালবাগ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা হাবীবুর রহমান রহ. (হাজী সাহেব হুজুর) গতকাল ইন্তেকাল করেছেন। উমরা সফরের জন্য এয়ারপোরের্টের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আগে আল্লাহ নিজেই তাঁকে ডেকে নিলেন আপন সান্নিধ্যে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসে সমাসীন করুন! হাজী সাহেব হুজুর অত্যন্ত নরমদিল মানুষ ছিলেন। আমার মুহতারাম Read more…