ইসলামি সাহিত্যকেই বাংলাদেশের মূলধারা বানাব

লেখালেখির এই স্বল্পদৈর্ঘ্য সময়ে নানাজন নানা সময় আমাকে পরামর্শ দিয়েছেন, ‘আপনার উচিত ইসলামি ঘরানার বাইরে গিয়ে মূলধারার প্রকাশনী থেকে বই প্রকাশ করা। এতে আপনার নাম-যশ যেমন বাড়বে, তেমনি নতুন পাঠকের কাছেও পৌঁছতে পারবেন।’ আমি গর্ব করেই তাদের পরামর্শে পানি ঢেলে দিয়ে বলতাম, ‘আমি ইসলামি সাহিত্যকেই বাংলাদেশের মূলধারা বানাব, এই ইসলামী Read more…

প্রিয়তমার মহত্তম রিভিউ

(‘প্রিয়তমা’ বইটি নিয়ে মহত্তম বইপাঠ অনুভূতি লিখেছেন (Abdul Kadir Faruq) আবদুল কাদির ফারূক। অনিন্দ্য সুন্দর ছবিটি #সালাহউদ্দীনজাহাঙ্গীরেরবইক্লিক প্রতিযোগিতায় পাঠিয়েছেন আবিদা নুরি। পড়তে থাকুন…) প্রিয়তমা—রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলপত্নীদের জীবনীগ্রন্থ নয়; বরং তাঁদের জীবনের মনোহর গল্পভাষ্য। বাঙলাভাষী মানুষের সামনে বিশেষত মুসলিম নারীদের জন্যে পাথেয় হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও Read more…

একটি আয়াত একটি গল্প

এ বছরের শুরুতে বলেছিলাম, শিশুদের জন্য আগামী এক বছরে অন্তত ২০টি বই লিখব। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ১০টি বই প্রকাশ হয়ে ছোট্ট ছোট্ট পাঠকের হৃদয় আলোকিত করেছে। ‘ছোটদের সাহাবি সিরিজ’ এবং ‘একটি আয়াত একটি গল্প’ সিরিজ দুটো ক্ষুদে পাঠকদের ভালো লেগেছে জেনে আমি বার বার অনুপ্রাণিত হই। বছরের আরও ছয় মাস বাকি। Read more…

শিশুদের জন্য সাহাবিদের গল্প

পশ্চিমা ও ভারতীয় সংস্কৃতির প্রভাবে আমাদের সন্তানরা কী শিখছে? ছোটবেলায় তারা শিখছে হ্যারি পটার, সুপার হিরো, ডিসি-মার্ভেল, রাম-ভীম-শিবা আর ঠাকুরমার ঝুলির সব মিথ্যা গল্প। ফলে, একটু বড় হলে যখন আমরা আমাদের সন্তানদের ইসলাম ও ইবাদত পালনের কথা বলি, সেগুলো তাদের মনে কোনো রেখাপাত করে না। ইসলামি অনুশাসনের পবিত্র পিঞ্জরে আগলে Read more…

অবিনশ্বর

আমার প্রথম উপন্যাস লেখার কারণ ছিল, এটা আমার নিজেরই খুব পড়তে ইচ্ছে করছিল। —টনি মরিসন (আমেরিকান নভেলিস্ট) এই বিষয়টা আমাকেও পেয়ে বসেছে। ‘অবিনশ্বর’ নামে আমি একটা উপন্যাস লেখা শুরু করেছি তা-ও প্রায় চার বছর আগে। মোটের ওপর ৫০ পৃষ্ঠার মতো লেখা হয়েছে। সুযোগ হলে ওটুকুই বার বার পড়ি। ছয় মাস Read more…

কেন দরবেশ জীবন শিশুদের জন্য

ভবিষ্যতের কথা ভাবি। ভাবি, আজ থেকে ত্রিশ-চল্লিশ বছর পর আমাদের পৃথিবীটা কেমন হবে। তখন আমাদের নতুন প্রজন্ম কেমন হবে? তারা কি আধুনিকতা আর প্রযুক্তিসর্বস্ব পৃথিবীর গোলকধাঁধার মায়ায় হারিয়ে যাবে? ভুলে যাবে নিজেদের শেকড় আর ‘গোল্ডেন অরিজিন’? তাদের কথা এখনই ভাবি। সে ভাবনা থেকেই আজকের শিশুদের জন্য লিখতে শুরু করেছি। তাদেরকে Read more…

এ জীবন পুণ্য করো

এর আগে `হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ নামে এই তরিকার একটি পুস্তক লিখেছি। কিশোর-তরুণদের জন্য লেখা। বক্ষ্যমান পুস্তকটিও একই তবকার। নিজের ব্যক্তিগত চিন্তা-ভাবনা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, অব্যক্ত কথা―যেগুলো জনসম্মুখে বলি না, সেসব অকপটে বলা হয়েছে। অতি আশাবাদের কথা হলো, অদূর ভবিষ্যতে এই তবকার আরও পুস্তকাদি প্রকাশ হবে এবং সেগুলোতে স্পর্ধিত কথাবার্তার শোরগোল Read more…

হাটহাজারীর পথে পথে

শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি (রহ.) বছর আগে ইন্তেকাল করেছিলেন। তাঁর মৃত্যু এবং মৃত্যু পূর্ববর্তী ঘটনাবলি—দুটোই ছিল এ জাতির অনাকাঙ্ক্ষিত কলুষময় ভবিষ্যতের পদধ্বনি। আশা করি চাক্ষুষ্মাণ ব্যক্তি মাত্রই বিগত দিনগুলোতে তা প্রত্যক্ষ করেছেন। শাইখুল ইসলামের মৃত্যুর মাসখানেক পর কিছুটা আবেগ নিয়ে হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম। দু’দিন ছিলাম সেখানে। এ দুদিনে বুঝতে Read more…

শিশুরাও একদিন দরবেশ হবে

আমাদের ধর্মীয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে শত সহস্র দরবেশের জীবন। অথচ এই দেশে ইসলাম প্রচার করেছেন যেসব সুফি-দরবেশ, আমরা তাদের ক’জনের নামই বা জানি? আমরা না হয় কয়েকজনের নাম ও জীবন সম্পর্কে বলতে পারব, কিন্তু আমাদের সন্তানেরা? তারা কি জানে, সুফি-দরবেশগণের কী কঠিন আত্মত্যাগ আর সংগ্রামের মাধ্যমে এ দেশে প্রতিষ্ঠিত Read more…

প্রিয়তমার শুরুর কথা

সেদিন বাংলাবাজার নবপ্রকাশে বসেছিলাম। কাউন্টারে আসাদ বা ইসহাক কেউ নেই। আমি এমনিই দোকানদার দোকানদার ভাব নিয়ে বসে আছি। এমন সময় একটা ছেলে এলো কাউন্টারের সামনে। আমাকে দেখে কী কারণে যেন তার চেহারায় একটা ভরসার ভাব চলে এলো। সামান্য ইতস্তত করে ব্যস্তসমেত হয়ে জিজ্ঞেস করলো, ‘ভাই, “পুশিদাহ রাজ” আছে?’ আমি না Read more…