অন্তর্গত ভাংচুর

আমি আমার নিজের পরাজয়, অপ্রাপ্তি, মানুষের তাচ্ছিল্য তুড়ি মেরে উড়িয়ে দেবার মন্ত্র জানি। প্রতিটি পরাজয় আর মানুষের তাচ্ছিল্যভরা দৃষ্টি পায়ে মাড়িয়ে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঝড়ের রাত্রিতে, আমি তার গোপন বিদ্যা আত্মস্থ করেছি। পরাজয় আমার অভিধানে লেখা নেই। আমি ছাইভস্ম থেকে জেগে-ওঠা ফনিক্স, আগুন আমার সহোদরা। আল্লাহর প্রতি শোকরিয়াধন্য যে Read more…

বিড়ালের দুই চোখ

আমাদের বাড়িতে আশ্রয় নেয়া এই বিড়ালছানার চোখ দুটো অদ্ভুত রকম। তার ডান চোখ নীল, বাম চোখ স্বাভাবিক হলদেটে। আগের যে দুটো ধাড়ী বিড়াল ছিল তাদের এখন আর দেখি না। অপোষ্য বিড়ালের ব্যাপারে এই একটা বিষয় আমি খেয়াল করেছি। কোনো বাড়িতে যদি বিড়াল আশ্রয় পায়, জীবনের সঙ্গীন সময়ে এরা নিরুদ্দেশ হয়ে Read more…

ধানের সঙ্গে আমার যে আলুথালু প্রেম

এই কনকনা শীতে সকাল সকাল ক্ষেতে যাইতে হইল। না গিয়া তো উপায় নাই। জমিদার হইলে কী শীত আর কী বৃষ্টি, দুই সিজনে ধান তো বুনতেই হবে। এই ধানই তো আমাদের পরিচয়, আমাদের পেহচান, আমাদের আইডেন্টিটি। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে ইসলামের সম্প্রসারণের সঙ্গে এই ধানের রয়েছে এক নিবিড় সম্পর্ক। Read more…

গায়লান জ্বিনের ফ্রেন্ড রিকুয়েস্ট

একবার এক জিন-কবিরাজ (ইমাম সাব) বললেন, ‘আপনের ওপর জ্বিনের আছর আছে। যে জ্বিন আছর করছে, সে ‘গায়লান’ প্রজাতির জ্বিন। মারাত্মক খারাপ প্রজাতি!’ আমার যেহেতু জ্বিনের নৃতাত্ত্বিক জাতিসত্তা নিয়ে তেমন কোনো জ্ঞান নাই, কোনটা গায়লান প্রজাতি আর কোনটা জয়নাল প্রজাতির জ্বিন, সে ব্যাপারে ন্যূনতম ধারণাও নাই, তাই বললাম, ‘এ জ্বিন ছাড়ানোর Read more…

জীবনের শ্রেষ্ঠ সময়

আমরা সারা জীবন ‘ভালো সময়’ আসার অপেক্ষায় থাকি। কে জানে, যে সময়টি এখন আপনি যাপন করছেন, এটিই হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ সময়! আগামীকালের ‘ভালো সময়ের’ মিথ্যে মায়ায় কেন আজকের শ্রেষ্ঠ সময়টিকে নষ্ট করবেন? এই সময়টিকেই ভালোলাগায় মুখর করে তুলুন!