মাসিক নবধ্বনি পত্রিকার পেজে গত মাসের ৮ তারিখে হঠাৎ করে ঘোষণা দিয়েছিলাম, পাঠকের পাঠানো ফিলিস্তিনবিষয়ক কবিতা দিয়ে একটি PDF কবিতা সংকলন করব। কবিরা কমেন্টে নিজ নিজ কবিতা লিখে যাও!
এ ব্যাপারে নবধ্বনির পাঠকগোষ্ঠি বরাবরই অমিততেজা। ৫০ জনের অধিক কবি ফিলিস্তিন নিয়ে তাদের বেদনা ও প্রতিবাদ ফুটিয়ে তুললেন কবিতার পঙক্তিতে।
এর বাইরে ভাবলাম, কবি বন্ধুজন যারা আছেন তাদেরও শামিল করি এই মহতী উদ্যোগে। তারাও সাগ্রহে অংশগ্রহণ করেছেন।
অবশেষে মোট ৬২ জন কবির কবিতা দিয়ে সাজানো হলো ‘ফিলিস্তিন আমার রক্তধারা’ কবিতা সংকলন। তরুণ কবিদের কবিতা পড়ে মন্তব্য করুন। শুভাশীষ জানান তাদের, প্রয়োজনে উপদেশ দিন। তবু আমাদের কবিতার প্রতিবাদ জারি থাকুক।
ফিলিস্তিন জিন্দাবাদ