আজ পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক বদর দিবস। ২য় হিজরির ১৭ রমজান বদর প্রান্তরে বিজয়ের মাধ্যমে ইসলামের ভিত্তি সুদৃঢ় হয়েছিল আরবের মাটিতে।

নবীজির (সা.) যুদ্ধজীবন (মাগাজি) নিয়ে ‘৩১৩’ আমার প্রথম বই। দীর্ঘ অধ্যয়ন ও অধ্যবসায়ের ভেতর দিয়ে লেখা হয়েছিল বইটি। এত ভালোবাসা, আগ্রহ আর সমর্পণ নিয়ে আমি খুব কম লেখা লিখেছি।
তা ছাড়া নবীজির সিরাত নিয়ে এভাবে প্রাঞ্জল গল্পভাষ্য লেখা বাংলাভাষায় ছিল প্রথম। তাই পাঠকের ফিডব্যাক জানার কৌতূহল ছিল। আলহামদুলিল্লাহ! পাঠকের অবারিত ভালোবাসায় ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ এখনও সিক্ত হচ্ছে।
বইগুলো খরিদ করতে নবপ্রকাশ পেজে নক দিন অথবা কল করুন: 01974888441

Leave a Reply

Your email address will not be published.