ডেকে নিও পাখি, ঘুঘু কিবা পেঁচা
সাথে নিও বক, মোর ডানা কাঁচা
ছায়া দিও পাতা, মেহগনি-জাম
পুড়ে গেছে বুকে, প্রিয়তম নাম
ফুল দিও তারে, চৈত্র-ফাগুন
সে দিয়েছে হেসে, নীলাভ আগুন
প্রেমে রেখো তবু, রব্বে কাবা
ব্যথা ভুলে সুদূরিকা, বলি মারহাবা
নবধ্বনি মার্চ ২০২৪ প্রচ্ছদ