নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহর একজন যমজ বোন ছিলেন। তার নাম উম্মে হাকিম আল-বায়দা।
আল-বায়দা অর্থ ফরসা, ধবধবে সাদা। তার নাম ‘আল-বায়দা’ রাখার কারণ ছিল, তার বাবা আবদুল মুত্তালিবের ছয় মেয়ের মধ্যে তিনিই ছিলেন সবচে ফরসা ও সুশ্রী।
নবীজির ফুফু আল-বায়দা ছিলেন খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর নানী। তার কন্যা আরওয়ার গর্ভে উসমান (রা.)-এর জন্ম। সে হিসেবে উসমান (রা.) ছিলেন নবীজির ফুফাতো বোনের ছেলে। অর্থ্যাৎ তিনি নবীজির ভাগ্নে। আবার ভাগ্নের কাছে তিনি তার দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে পর্যায়ক্রমে বিয়ে দিয়েছিলেন।
৬১০ খ্রিষ্টাব্দে নবীজি নবুয়তপ্রাপ্ত হওয়ার আগেই তার ফুফু আল-বায়দা ইন্তেকাল করেন। এজন্য তার ইসলাম গ্রহণ সম্ভব হয়নি।
সূত্র:
তারিখে তাবারি
তাবাকাতে ইবনে সাদ
আসাহহুস সিয়ার সূত্রে সীরাত বিশ্বকোষ, খণ্ড ৪, পৃষ্ঠা ১৭৬