হেফাজতে ইসলামের এই লোগোটা বানাইছিল কে? কে সেই মহান ডিজাইনার, কোরিওগ্রাফার, থ্রিডি এনিমেটর, ভিএফএক্স কোঅর্ডিনেটর? কে সে? কেননা এই লোগোতে আমি দেখতেছি একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস।
অবশ্য এই অভূতপূর্ব লোগোতে আমি যেসব মহত্ব দেখতে পাইতেছি:
ইংরাজি অক্ষর ড্যান্সিং H & I দেখা যাচ্ছে মাঝখানে। ওদিকে B অক্ষরটা আবার ড্যান্স দিতে পারে নাই, ফলে তারে আগের দুই অক্ষরের মতো লম্বা করা যায় নাই। তারে একটা কফি কালারের পট্টির উপর ত্যাড়ছা করে বসায়া দেয়া হইছে। কি কম্বিনেশন!
তবে আমার মনে হয় যেটা, এই যে ড্যান্সিং অ্যালফাবেট H & I, এইটা দিয়া নির্দেশ করা হইছে মূলত flame of fire – আগুনের শিখা। তার মানে তো আপনারা জানেনই। নবারুণ ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’র বিখ্যাত লাইন: ‘আমাকে হত্যা করলে, বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব’। যদিও অক্ষরের কালার দেওয়া হইছে সবুজ, তবুও কি জিনিয়াস আর্ট অব দেশপ্রেম! কি দ্রোহ, কি অগ্নিবীণা!
B অক্ষরটার উপর বসানো হইছে মসজিদে নববির মিনার (?)। যদিও আমার যতটুকু স্মরণশক্তি, মসজিদে নববির মিনারের রং সবুজ, সবযে গম্বুদ, এই মিনারের রং নীল হইল কোথা থেকে? হয়তো এর মধ্যে নিগুঢ় কোনো রহস্য আছে। ইলুমিনাতি টাইপের রহস্যভরা নিগুঢ় ব্যাপার স্যাপার। নীল মনে হয় শান্তির প্রতীক হিসেবে দেওয়া হইছে। বুঝানো হইছে, আমরা আগুন হয়া জ্বইলা উঠব ঠিকই কিন্তু শান্তি হয়া ঝরব। সর্প হয়া দংশন করো ওঝা হয়া ঝারো—এইটা হইল লক্ষ্য!
নিচে একটি পুস্তক এবং পুস্তকের ওপেন পৃষ্ঠাগুচ্ছের মাঝে কুরআনের আয়াত। আয়াতের অর্থ: এবং আমিই তার হেফাজতকারী। সুরা হিজর-এর ৯ নং আয়াত। যেখানে আল্লাহ বলছেন, এই কুরআন আমি অবতীর্ণ করেছি এবং আমিই এর হেফাজত করব।
প্রশ্ন হইতে পারে, তাইলে হেফাজতে ইসলামের দরকার কী? বুঝতে হবে, এইটা একটা মেটাফোর, একটা তাশবিহ! আপার লেভেলের থট অব ফিলোসোফি। ইয়াহ!
নিচে বাংলায় ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ লেখা যে কিম্ভূতকিমাকার অক্ষরসদৃশ্য বস্তুগুলো দেখতেছেন, এগুলোকে কোনোভাবে সহিহ অক্ষর বলা যায়? অক্ষরের কিছু মাত্রা থাকে, মাপ থাকে, এক অক্ষরের সঙ্গে আরেক অক্ষরের সাদৃশ্যতা থাকে। খেয়াল করে দেখেন, এই লেখার অক্ষরগুলোর একটার সঙ্গে আরেকটার নিকটতম কোনো সম্পর্ক চোখে পড়তেছে না। নিজেদের মধ্যে তাদের কোনো মতৈক্য বা সাযুজ্য নাই। ঠিক হেফাজতের নেতাদের মতো। মনে হইতেছে তারা সবাই স্বাধীন, নিজস্ব চিন্তা চেতনা লইয়া যার যার মতো হাত-পাও ছড়ায়


Leave a Reply

Your email address will not be published.