‘আমরা তথ্যের মধ্যে ডুবে থেকেও জ্ঞানের জন্য রয়ে যাচ্ছি ক্ষুধার্ত!’
-জন নেইসবিট, আমেরিকান অভিনেতা

এই তফাৎটা আমাদের বুঝা দরকার যে কোনটা তথ্য আর জ্ঞান। কমেন্টে একটা ছবি দেয়া আছে, যেখানে দেখা যাচ্ছে একটা কাগজে অনেকগুলো বিন্দু বিচ্ছিন্নভাবে রয়েছে যেগুলো তথ্যের প্রতীক। পরের ছবিতে দেখা যাচ্ছে প্রতিটি বিন্দুকে পরস্পরে সংযুক্ত করে একটা অর্থবহ প্রতীকে পরিণত করা হয়েছে। এটা হলো জ্ঞানের প্রতীক।

এই ছবি দিয়ে তথ্য ও জ্ঞানের পার্থক্য খুব সহজে বুঝা যায়। আমরা দিনভর নানা মাধ্যম থেকে যেসব খবরাখবর সংগ্রহ করি, এগুলো বিচ্ছিন্ন তথ্য মাত্র। এগুলো জ্ঞান নয়। জ্ঞান হলো যখন আপনি এই যাবতীয় তথ্য ও ইনফরমেশনকে ব্লেন্ড করে একটা রেজাল্ট দাঁড় করাতে পারবেন। এই রেজাল্টই হলো জ্ঞান।

এখন কথা হলো, আপনি ইনফরমেশনকে ব্লেন্ড করে সঠিক রেজাল্ট বের করার ক্ষমতা রাখেন কিনা। এখানেই আমাদের প্রয়োজন হয় চিন্তাশক্তির। কেননা তথ্য ব্লেন্ড করে সহিহ রেজাল্ট উপলব্ধ করার মূল কারিগর হলো চিন্তা। আপনার চিন্তা যতটা শার্প, যত গভীর ও ব্যাপক, আপনার ইনফরমেশন আপনাকে তত বেশি সঠিক ও উপকারী রেজাল্ট প্রদান করবে।

ধরুন আমি কাউকে একটা ব্যাপারে আনোখা একটি কথা বললাম। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল। তার অবাক হওয়া দেখে আমি আরও অবাক হই এটা ভেবে যে, এই লোক এটা শুনে অবাক হচ্ছে কেন? এটা তো খুব সিম্পল একটা বিষয়। আমাদের চিন্তার খুব সিম্পল অ্যালগরিদম দিয়েই এটা বুঝতে পারা সম্ভব।

সমস্যা হলো, একই ইনফরমেশন সে-ও কালেক্ট করেছে এবং আমিও কালেক্ট করেছি। কিন্তু সে শুধু ইনফরমেশন কালেক্ট করেছে, তার চিন্তার অপরিপক্কতা ও দৈন্যের কারণে সে সেই ইনফরমেশনগুলো ব্লেন্ড করে জ্ঞান অর্জনের ক্ষমতা অর্জন করেনি। ফলে তার ইনফরমেশন ইনফরমেশনই রয়ে গেছে, জ্ঞান পর্যন্ত পৌছতে পারেনি।

রাশি রাশি রিলস, শর্ট ভিডিও, ফেসবুক স্ট্যাটাস আর নিউজ পড়ে আপনি জ্ঞানী হবেন না। এগুলো সবই শর্ট ইনফরমেশন। এই সকল ইনফরমেশনকে জ্ঞানে পরিণত করতে হলে আপনার প্রয়োজন চিন্তার বহুমুখী দূরদর্শিতা। বহুমুখী চিন্তা করার ক্ষমতা।

চিন্তার এই ক্ষমতা অর্জনের অন্যতম উপায় হলো ভালো বই এবং জ্ঞানী লোকের সংস্পর্শে থাকা। একটি ভালো বই আপনার চিন্তাকে উন্নত করবে, আপনার চিন্তা করার সক্ষমতা বৃদ্ধি করবে। তেমনি যারা প্রাজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি, তাদের কথা, বক্তব্য ডেলিভারি, অধ্যয়নের অভ্যাস, চিন্তা করার তরিকা আপনার চিন্তাকে প্রভাবিত করতে পারে।

এজন্য বেশি বেশি ইনফরমেশন বা তথ্য জানলেই নিজেকে জ্ঞানী ভাববেন না। আপনি জ্ঞানী তখনই হবেন যখন তথ্যকে জ্ঞানে পরিণত করতে পারবেন। সেই তরিকা এখতিয়ার করার কোশেশ করুন।


Leave a Reply

Your email address will not be published.