`কোন মেয়ে চায় নিজের শরীর বিক্রি করে টাকা কামাতে?’

মাওলানা তারিক জামিল সাহেব বলেন: ‘…আমার শহর তালাম্বা’য় রূপপূজারীর বাজার আছে।১৮১৮ সালে রণজিৎ সিং মুলতান জয় করে। মুলতান জয় করার পর তিনি সেখানে তিনটি রূপপূজারীর বাজার চালু করেন- মুলতান, কারোরপাক্কা এবং তালাম্বা। তালাম্বা আমার নিজ শহর। শহরের তিন কিলোমিটার দূরেই আমার বাড়ি। তিন বছর আগে আমি সেখানকার (তালাম্বার) বাঈজি মেয়েদের Read more…

তিলোত্তমা ১০

প্রিয় আকাশী সারা রাত আকাশভাঙা মনমাতানো বৃষ্টি হয়েছে রাতে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম কখন বৃষ্টি শুরু হয়েছে, টের পাইনি জানালার পাশে পাতারা ভিজেছে রাতভর ঘুম ভেঙেছে পাতার গায়ে বৃষ্টিজলের শব্দে তুমি পাশে নেই কার্তিকের এ বর্ষাতি ভোরেও পেলাম ঠাণ্ডা বাতাসের ছোঁয়া ঘুম ভেঙে বিছানা হাতড়ে তোমার উষ্ণতা পাবার কথা মনে Read more…

শেষ সম্রাট

দ্রোহের স্মরণ ২১ সেপ্টেম্বর, ১৮৫৭ সাল। ভারতবর্ষের রাজধানী দিল্লি। সিপাহি বিদ্রোহ শেষ হয়ে গিয়েছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে সিপাহি-জনতার সম্মিলিত যে বিদ্রোহ শুরু হয়েছিলো তিন-চার মাস ধরে, চারদিন আগে ইংরেজদের দিল্লি পুনরুদ্ধারের মধ্য দিয়ে সে বিদ্রোহের ইতি ঘটেছে। যেসব সিপাহি, আলেম, সাধারণ জনতা এক হয়ে Read more…

মুন অভ ইজরাইল : নবী মুসা, ফারাও, ইহুদি আর জমাট প্রেমের কাহিনিকাব্য

“আমি মানে অ্যানা। মেম্ফিসের এক দরিদ্র লেখক, নকল করাই যার পেশা। হায় হতভাগ্য পেশা ! একদিন যে প্যাপিরাসের কালো অক্ষরমালা আমার পিতা পিতামহকে দিয়েছিল ঐশ্বর্য সম্মান, সে প্যাপিরাসের রাতদিন কলম ঘুরিয়েও এখন আমার রুটিরুজি চলেনা। আজকাল তাই গল্প লেখাও শুরু করেছি ।” প্রাচীন মিশরের মেম্ফিস শহরের এক ভাগ্যান্বেষী যুবকের আত্মকথন Read more…

‘রমজান-রামাদান’ : বাংলাভাষায় যেভাবে সৃষ্টি হচ্ছে দুর্লঙ্ঘ দেয়াল

‘রমজান-রামাদান’ বিতর্কের একটা দীর্ঘমেয়াদী প্রতিফল আছে। সালাফি ঘরানার যারা এই প্রবণতায় আক্রান্ত, তারা আরবির প্রতি আকর্ষিত হয়ে এমন শুদ্ধ আরবির অনুশীলন-ব্যবহার শুরু করেছেন। কিন্তু বাংলা ভাষায় যখন আরেকটি ভাষার কোনো শব্দ অনুপ্রবেশ করে, স্বাভাবিকভাবেই সেটা বাংলাভাষার গতি-প্রকৃতি অনুসরণ করে নিজস্ব একটা রূপ দাঁড় করায়। এটা প্রত্যেক ভাষার নিজস্বতা। যেমন ইংরেজি Read more…

হোক পিছুটান

চলো যাই নীলহাস-নিঃসঙ্গ কবুতর, সুখীরাত হয়েছে নিঃঝুম দোলা দেয়া হাওয়া উড়িয়ে দিয়েছে জাহাজের উড়না এইবার চলো যাই রাতজাগা গাঙচিল, লুকিয়ে গেছে সব মনভাঙা দস্যু পুড়ে গেছে মাস্তুল, ঝড়োয়া রাতে আর ভয় নেই আলেয়ার চলো যাই ঢেউ ঢেউ উষ্ণতা শীতরাত, চলো যাই সমুদ্র ডাকে নোনা বেদনারা কাতরায়, চলো যাই বুকফাটা কান্নাকে Read more…

ডাকছে আমায় মদিনা

আমায় ঘুমঘোরে নাও ডেকে আয়ে নবিয়ে মদিনা আমায় সাইমুম হয়ে নাও উড়িয়ে আয়ে পেয়ারে মদিনা আমায় তৃষিত মরুর মতো নাও জড়িয়ে আয়ে রাসুলে মদিনা আমায় প্রেমে প্রেমিক করো, ইশকে তোমার আশেক করো আয়ে মাশুকে মদিনা দিন কিয়া রাত, এহ দিল কি বাত, তুমহারে সাথ আয়ে নবি- মেরে তো লাগ গায়ে Read more…

তামীম ভাই আমাকে নিয়ে যেসব মিথ্যা বলেছিলেন!

লিখেছেন : তামীম রায়হান ‘তাঁর সঙ্গে আমি একটি পাহাড়ি পরিবেশকে তুলনা করতে চাই। দূর থেকে তাঁর অবয়ব দর্শনার্থীকে ভীত করে তোলে। পাহাড়ের রুক্ষ চূড়া উঠে গেছে ওপরে। সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে। কঠিন ও ধূসর পাথরের চাঁইগুলো ভয়াবহতা সৃষ্টি করে আছে। সবুজ বৃক্ষগুলোও তাতে ম্রিয়মান। নজরে আসছে, কিন্তু সেগুলোর সবুজাভ কোমলতা উবে Read more…

আমার প্রথম লেখা : স্মৃতির মুকুরে দুইজন হুজুর

এটা সম্ভবত ছাপা হওয়া আমার প্রথম লেখা। ২০০৫ কিংবা ০৬ সালের কোনো এক মাসে মাসিক রহমতে ছাপা হয়েছিল। এ লেখাটি প্রকাশ হওয়ার পর আমার একটি মধুর স্মৃতি আছে।  আমি তখন মাদ্রাসায়ে দারুল উলূম মিরপুর ৬ নম্বর মাদরাসায় কাফিয়া পড়ি সম্ভবত। রহমত পড়ি নিয়তিম। একদিন কী মনে করে সাহস করে লেখাটি Read more…

উত্তরবঙ্গে যাওরে ও মন, উত্তরেতে যাও

সম্ভবত ২০১৪ সালে একবার আমার ঠাকুরগাঁও যাওয়ার সুযোগ হয়েছিলো। ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকলে দুদিন ছিলাম। দুদিন অবস্থানকালে জানার চেষ্টা করেছিলাম— আশেপাশে কোনো কওমি মাদরাসা আছে কি-না। খবর নিয়ে জানলাম— রাণীশৈংকলে কোনো কওমি মাদরাসা নেই। থাকার মধ্যে দু-একটা মক্তব আছে কেবল। আচ্ছা! তো, ঠাকুরগাঁও জেলায় বড় কোনো মাদরাসা নেই? না, পুরো ঠাকুরগাঁও জেলায় Read more…