স্মৃতি মুছে যাচ্ছে

স্মৃতি মুছে যাচ্ছে, স্মৃতি… কালপ্রিট প্রেমিকার মতো ধুয়ে যাচ্ছে কোথাও আটকে যাচ্ছে না উড়ে যাওয়া পালক হাওয়ার সঙ্গে, পথের সঙ্গে, শহরের দালানের সঙ্গে আমাদের সয়ে যাওয়া হাসির সঙ্গে পুড়ে যাচ্ছে, স্মৃতি পুড়ে যাচ্ছে আমাদের নীরব কোলাহল খিস্তি-খেউড়, রাতজাগা সুরা, গোগ্রাসী গান, দারুণ কবিতা হিমালয়ে যাবে বলে একঝাঁক পাহাড়ি বাদল দলছুট Read more…

ভোর আনতে গেছে শামছুন্নাহার

শামছুন্নাহারের সন্তান জন্মেছে আদমের ঔরসে হাওয়ার গর্ভ থেকে উৎসারিত রক্ত-ভ্রুণ মেখে  ছিটকে বেরিয়ে এসেছে পৃথিবীর মৃত্তিকা জলোচ্ছ্বাসে কে তাকে রুখবে? কে তাকে রুখবে মাটির বুকে পা ফেলে দাঁড়াবার? কার হাত তার পায়ে পরিয়ে শেকল, নিয়ে যায় নাফ নদীর বধ্যভূমিতে? কোন শয়তান ঈশ্বরের মাটির মানচিত্রে কাঁটাতারের বেড়া দিয়ে রাষ্ট্রসংঘের অধিবেশনে গিয়ে Read more…

চারটি কথা

‘ধর্ম যার যার উৎসব সবার’—এই ‘মহান’ বাণীর বাস্তব উদাহরণ অনেকটা এমন— বউ যার যার, বউয়ের জরায়ু সবার! স্যরি টু সে, বাট… মানুষের একটা সাধারণ বিচার-বুদ্ধি তো থাকা প্রয়োজন। প্রতিটা ধর্মেরই নিজস্ব কিছু উৎসব থাকে, যেগুলো একান্তই ওই ধর্মাবলম্বী লোকদের জন্য বিশেষায়িত। কুরবানির ঈদ আমার জন্য ধর্মীয় উৎসব। এই উৎসবে কি Read more…

ইসলাম: অল অ্যাডভান্টেজ ধর্ম

ইসলামের অ্যাডভান্টেজ কী— জানেন? ইসলাম মানব সম্প্রদায়ের জন্য পরিপূর্ণ ধর্ম। একজন মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপের দিক-নির্দেশনা বিবৃত আছে ইসলামে। কিন্তু পৃথিবীর আর কোনো ধর্ম মানুষের জন্য পরিপূর্ণ সমাধান দেয়নি। ‘পরিপূর্ণ সমাধান’ দ্বারা আমরা কী বুঝি? খৃস্টধর্মে আপনি পাবেন না— যুদ্ধবন্দীদের সঙ্গে কেমন আচরণ করা হবে!  ইসলামে এর সমাধান রয়েছে। এমনকি Read more…

প্রিয়তমা ও একটি প্রচ্ছদের গল্প

প্রিয়তমা বইটির রচনা তখন মাঝামাঝি পর্যায়ে। এরই মধ্যে একদিন কাজী বললো, ভাই, প্রচ্ছদ নিয়া কী চিন্তা করলেন? প্রিয়তমার প্রচ্ছদ তো গ্রাফিক্স ট্রাফিক্স হইলে চলবো না। যুৎসই প্রশ্ন। আমার অধিকাংশ বইয়ের প্রচ্ছদই বই লেখার আগে বানানো হয়। প্রচ্ছদ দেখে ‘আত্মতৃপ্তিতে’ ভুগে ভুগে বই লেখায় মনোনিবেশ করি। কিন্তু প্রিয়তমার প্রচ্ছদের ব্যাপারে এখনও Read more…

আমার জলশৈশব : নারায়ণ শীল

নারায়ণ শীল আমার তিন পুরুষের চুল কেটেছেন। পিতামহ, পিতা এবং আমার। রোগা লিকলিকে ফরসা ধুতিপরা লোকটা প্রতিদিন সকালে হেঁটে যেতেন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে। হাতে থাকতো একটা খাকি কাপড়ের ব্যাগ। ব্যাগের ভেতর গোছানো থাকতো কাঁচি, ক্ষুর, কম দামি বলাকা ব্লেড, এক খন্ড সাদা ফিটকিরি, ছোট আয়না, সাদা কাপড়, পানি Read more…

কমরেড

আপনার কাছে এক তোড়া লম্বা চিকন আঙুল হবে, কমরেড? বহুদিন হয়ে গেলো চিকন আঙুলে মাখানো ভাত খাই না আপনার ঘরে এক থালা রুটি হবে, কমরেড? মায়ের হাতের আঙুল অতোটা লম্বা ছিলো না, অমন চিকন নয় জাতিসংঘের ত্রাণ তহবিল থেকে  ভুট্টার আটা, গুড়ো দুধ আর বিস্কিট দিয়ে যায় যে ফর্সা তরুণীরা Read more…

আপনার সন্তান কি আত্মহত্যা করবে

শেফা আলম নামে এক এইচএসসি পরীক্ষার্থী গত ১৬ এপ্রিল (২০১৮) উত্তরায় নিজ কলেজের হোস্টেলে আত্মহত্যা করেছে; সংবাদটি অনেকেই পড়ে থাকবেন। যদিও বাংলা ট্রিবিউনসহ অল্প কয়েকটি সংবাদমাধ্যমই সংবাদটি প্রকাশ করেছে, খুব একটা শোরগোল হয়নি এ নিয়ে। পুলিশ এসে ময়নাতদন্ত করে শেফার লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। শেফাকে তার নিজ গ্রামে Read more…

নসিম হিজাজি এবং হেনরি রাইডার হ্যাগার্ড করকমলেষু

‘নসীম হিজাজি’র সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেল বড় কাঁচা বয়সে। বয়েস বড়জোর বারো-তেরো। আমি পাশের গ্রামের হেফজখানার তলবে এলেম। দিন-রাত যায় কুরআন মুখস্থ করতে। সেই অন্ধকার ভোরে উঠে পড়ো পড়ো, সারা দিন কুরআনের জপ মুখে। খানিকটা ফুরসত মিলে আসরের পর থেকে মাগরিবের আগের সময়টায়। ওই বিকেলটুকু কাটাতে হয় খেলাধুলা বা Read more…

ড. আফিয়া সিদ্দিকি : যে নামটি বিস্মৃত হয়ে যাবে একদিন

ড. আফিয়া সিদ্দিকিকে না চেনার কথা নয়। বাংলাদেশ তো বটেই, পুরো মুসলিমবিশ্বেই তিনি বেশ পরিচিত একটি নাম। ১৯৭২ সালে জন্ম নেয়া এই পিএইচডি ডিগ্রিধারী মুসলিম নারী বর্তমানে কারাবাস করছেন আমেরিকার একটি কারাগারে। ২০০৩ সালে তিনি পাকিস্তানের করাচি থেকে নিরুদ্দেশ হন এবং ২০০৮ সালে তিনি আফগানিস্তানের গজনিতে আফগান পুলিশের হাতে ধরা Read more…