ধর্মীয় মিথ এবং মিথের ধর্ম

ধর্মীয় মিথ (কল্পকাহিনি, রূপকথা, কিচ্ছা) উপমহাদেশের মানুষের ধর্মপালনের একটা আনুষঙ্গিক বিষয়। ইসলামের সঙ্গে এটা ইসলাম আগমনের পরপরই শুরু হয়েছে। ধর্ম থাকলে মিথ থাকবেই। হোক সেটা ঐশ্বরিক ধর্ম কিংবা মানবরচিত ধর্ম, ধর্মপালনই মানুষের পৃথিবীতে মিথের জন্ম দেয়। পৃথিবীর কিছু ধর্ম আছে যেগুলো কেবলই মিথের ওপর ভর করে প্রতিষ্ঠিত। মিথ দিয়েই তাদের Read more…

ঈশ্বরহীন পৃথিবী ও ভবিষ্যতের মৌলবাদী আমেরিকা

‘ধর্মহীন পৃথিবী’র ব্যাপারে কথা বলছেন বিজ্ঞামনষ্ক লোকজন। আমাদের দেশে সাধারণ লিখিয়ে দু-চারজন বললেও, পশ্চিমা সমাজের বহু বিজ্ঞজন ধর্মহীন পৃথিবীর কথা বলে আসছেন। ধর্মহীন পৃথিবী কেন দরকার, বিজ্ঞানপ্রণীত আগামী সভ্যতা বিনির্মাণে এর প্রয়োজনীয়তা, কীভাবে এমন সমাজব্যবস্থা গড়ে ওঠবে— এসব বিষয়ে বিস্তর আলোচনা করে চলেছেন তারা। স্বভাবতই, বিজ্ঞানপুজ্য বর্তমান সভ্যতা তাদের ঈশ্বরহীন পৃথিবীর নান্দনিক Read more…

এখনও ভোর আসেনি

মহর আলীর মেয়ে কুসুমের একটি ভিডিও গ্রামের ছেলেদের মোবাইলে ছড়িয়ে পড়েছে। গোসলের ভিডিও। ভিডিওটি গোপনে করা হয়নি, কুসুমের সামনেই করা হয়েছে। কলপাড়ে গোসলের সময় গায়ে পানি ঢালতে ঢালতে নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করেছে বটে, কিন্তু খুব একটা আড়ষ্টতা ছিল না ওর হাবভাবে। সামনে দাঁড়িয়ে ভিডিও যে করেছে তার সঙ্গে Read more…

আজিজ মার্কেট, তোমায় লাল সেলাম!

হেফাজতে ইসলামের সবচে বড় সফলতা— তারা শাহবাগ এবং শাহবাগকেন্দ্রিক প্রান্তিক জনগোষ্ঠীকে একটা হাস্যকর সম্প্রদায়ে পরিচিত করতে পেরেছে। একই সঙ্গে শাহবাগের আজিজ মার্কেটকেন্দ্রিক বামচিন্তার চিন্তক এবং তাদের ব্রেইনওয়াশিং কর্মকাণ্ডকে এক প্রকার যাযাবর সম্প্রদায়ে পরিণত করে দিয়েছে। এই সম্প্রদায় বর্তমানে ঠিকানাবিহীন। যেইখানে রাইত সেইখানে কাইৎ… অবস্থা! বিভিন্ন পাশ্চাত্য মতাদর্শের প্রচারক এক সময়কার Read more…

বর্ণবাদী ইউরোপ এবং আমাদের পরিচয় সংকট

ইউরোপ নিয়ে আমাদের বড় আহ্লাদ আজকাল। ইউরোপ মানেই ঝা চকচকে দুনিয়া। উদার এক পৃথিবী। ধর্মনিরপেক্ষতার ধ্বজা তুলে ধরে আজকের ইউরোপ আধুনিক সভ্যতার কাছে ‘সভ্য পৃথিবী’ হিসেবে নিজেদের গরিমা প্রকাশ করে থাকে। বিশেষত এশিয়া-আফ্রিকার তৃতীয় বিশ্বেরস মানুষের কাছে তারা নিজেদের উপস্থাপন করে সাক্ষাত দেবদূত হিসেবে। কিন্তু ইউরোপ কি সত্যিই গরিমাধন্য? ইউরোপের ইতিহাস কি Read more…

ফকির মজনু শাহ : বাংলায় স্বাধীনতা আন্দোলনের প্রথম সূর্যোদয়

ফকির আন্দোলনের প্রেক্ষাপট কুখ্যাত গাদ্দার মীর জাফর, ঊর্মিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, ইয়ার লতিফ খান আর ঘসেটি বেগমদের প্রাসাদ-ষড়যন্ত্রে পলাশীর আম্রকাননে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এ জনপদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের রাজত্ব কায়েম হয়। শুরু হয় মুসলিমদের চরম দুর্দিন। অত্যাচারের স্ট্রিম রোলার নেমে আসে তাদের Read more…

আমেরিকা নিজ দেশে তৈরি করছে নিজের হত্যাকারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বুধবার (৭ নভেম্বর) একটি নাইট ক্লাবে গুলির ঘটনায় ঘটনাস্থলে ১৩ জন নিহন হন এবং আহত হন আরও প্রায় ১২ জন। পুলিশ বলছে, হামলাকারী আমেরিকান নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। ওই নাইট ক্লাবে হামলার পর হামলাকারী নিজেও পুলিশের গুলিতে নিহত হন Read more…

বনাজি শরবতে বৈষম্য থাকে না

ধনী মানুষ আর গরিব মাইনষের কাপড়ের গন্ধ আলাদা। পায়ে একটা মশায় কামড় দিলো, বিরিয়ানির দোকানে বইসা বিরিয়ানি খাওয়ার পর মশার কামড়ও খাইতেছি। লোকাল বিরিয়ানি। বৃষ্টিতে হাঁটতে ভাল্লাগে নাই, তাই বিরিয়ানির দোকানে আইসা বসছি। দোকানের পাশে একটা শরবতের দোকান। দোকানে মাইক লাগানো, রেকর্ড করা ক্যানভাসার শরবতের নানান গুণাগুণ বর্ণনা করতেছেন— মহাশক্তি, Read more…

বইয়ের প্রচ্ছদ : দুটো ক্ষোভের কথা বলবো 

এক. একজন লেখক একটা বই লিখলেন বা অনুবাদ করলেন, করার পর প্রচ্ছদশিল্পীকে দিয়ে বইয়ের একটা প্রচ্ছদ (কভার) করালেন এবং একাধিক প্রচ্ছদ করলেন। প্রচ্ছদ তৈরির পর লেখক মহোদয় সেই প্রচ্ছদের ছবি ফেসবুকে আপলোড করে পাঠকের কাছে তেলানো ভাষায় আবেদন করলেন— ‘বলুন তো, কোন প্রচ্ছদটা সিলেক্ট করা যায়?’ এ ধরনের তেলানো আবেদন Read more…

কম্যুনিজম : গো টু প্যাভিলিয়ন

একুশ শতকের শুরুর দিকেই প্রতিভাত হয়ে গিয়েছিলো— কম্যুনিজমের দিন শেষ। এখন শুধু গো টু প্যাভিলিয়ন বাকি। বিলুপ্তপ্রায় কম্যুনিজমের অন্যতম বড় সফলতা— গত শতকে তারা বিশ্ববাসীর জন্য কিছু হিরো টাইপ লিডার ডেলিভারি দিতে পেরেছে। মার্ক্স, লেলিন, চে, মাও, ক্যাস্ট্রো এরা। দুঃখজনক হলো— এ বিপ্লবীগণ বর্তমানে থিউরি আর বাণী চিরন্তনীতে সম্যক স্মরণীয়। Read more…