ভুলেল প্রেম

বাকসে বাকসে জমিয়ে রাখা উমভোর ভদ্র হয়ে গেছি খুব, সেইসব রাতজাগা কান্না মন, কেমন থাকো আজকাল বৃষ্টি এলে ব্যালকনি ছাঁট দেয়া মনপোড়া বর্ষণ হাত দিয়ে ধরে দেখা শিরশির অনুভব থালা-বাটি, ফুলের টব, রান্নার টুংটাং আলগোছে সবকিছু সরিয়ে মন, সাজিয়ে রাখছো এক তোড়া নীল মন কাউকে বলো না, নিভৃত ব্যস্ততা একা Read more…

দুলে ওঠা জানালা

জানালার পর্দা দুলে উঠার মাঝে একটা ব্যাপার আছে। মিহি একটা তাল, অনেকক্ষণ চেয়ে থাকলে তালটা ধরা যায়। আমি জানালার পর্দার দিকে তাকিয়ে থাকছি না আজকাল। জানালা বেশ একটা দরকারি বিষয়— আলো-বাতাস দেয়, বেলা দেখা যায়, হ্যাঙার ঝুলিয়ে রাখি; সবময়ই তো চোখে পড়ে। সবসময় তাকাতে হয় না।  সামনের ফ্ল্যাটের চারতলার দরোজায় Read more…

স্বীকারোক্তি

আমি একবার আমার প্রেমিকাকে মিনতি করে বললাম— তুমি যখন কাঁদবে, আমাকে ডেকে নিও পৃথিবীতে নারীর কান্নার মতো ভয়ঙ্কর সুন্দর কিছু নেই আর তুমি কাঁদবে আর আমি একজন নওমুসলিমের মতো অবাক হয়ে দেখবো তোমার গাল বেয়ে নেমে আসছে ঈশ্বরস্পর্শী সালসাবিল ঝর্ণাধারা মরু-তৃষিতের মতো বুভুক্ষা আমি শুষে নেবো প্রতি ফোঁটা বিন্দুজল কাউসার Read more…

হুমায়ূন আহমেদ এবং একজন সন্যাসী প্রতিচ্ছবি

হুমায়ূন আহমেদ ছিলেন একজন সন্ত ব্যক্তি, একভাবে দেখলে আমার কাছে এমনটিই মনে হয়। তাকে নিয়ে নানা কথা আছে, মানুষ তাকে নিয়ে নানা কথা বলতে পছন্দ করে, তার সাহিত্যকর্মকে নাক সিঁটকানো লোকেরও অভাব নেই। কিন্তু মানুষকে মুগ্ধ করার তার যে দক্ষতা, লেখার ভেতর দিয়ে মানুষের মনোজগতকে বদলে দেবার যে ক্যারিশমাটিক ক্ষমতা; Read more…

মুসলিম বিশ্বে হিরো কেন তৈরি হচ্ছে না

আধুনিক পুঁজিবাদ জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ‘হিরোইজম’ (ক্যারিশমাটিক ব্যক্তিবিশেষ, নতুন দিনের আওয়াজ উত্তোলনকারী, সমাজ বদলে দেবার বিপ্লবী উদোক্তা) তৈরি হতে দিচ্ছে না। রাজনীতিতে হিরোইজম নতুন বিপ্লব এবং ধারা বদলের জন্য যেমন আবশ্যিক প্রয়োজন, তেমনি পুঁজিবাদের জন্য এটা সবসময়ই শঙ্কার কারণ। রাজনীতিতে নতুন কোনো ধারা বা ইজম সৃষ্টি মানেই পুঁজিপতিদের Read more…

রোহিঙ্গা ইস্যুতে যে বিষয়টি মাথায় রাখতে হবে

রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মিডিয়া, বিভিন্ন মুসলিম কান্ট্রি তো বটেই, জাতিসংঘ এবং বেশকিছু হাইপ্রোফাইল ডেভেলপড কান্ট্রিও তাদের ইনভলবমেন্ট জারি রেখেছে। এটা আশার সংবাদ নিঃসন্দেহে। কিন্তু এর মধ্যেও কিছু অযাচিত প্রশ্ন আপনার আমার চিন্তার দোরগোড়ায় অ্যাটাক করতে পারে।  ঘটনা হলো, রোহিঙ্গা ইস্যু কিন্তু নতুন সহিংসতা নয়। সাম্প্রতিক সহিংসতার চেয়ে অনেক ভয়াবহ Read more…

বই : চিরযৌবনা

শুরুতে একটা কৌতুক বলি।  এক মহিলা তার স্বামীর জন্মদিনে তাকে কিছু গিফট করবে বলে একটা গিফটশপে ঢুকেছে। দোকানির কাছে গিফটের বিষয়টি বলতে সে নানা গিফট আইটেম দেখাচ্ছে মহিলাকে।  : আপা, একটা সুন্দর রিস্টওয়াচ উপহার দিতে পারেন, ভাইয়া খুশি হবে। :: না, ঘড়ি ওর আছে একটা। অন্যকিছু… : তাহলে একটা পার্পল Read more…

রোহিঙ্গা শিবিরের হিরো : দেলাওয়ার হোসাইন সাকী

প্রশ্ন করছিলাম- ‘যেসব রোহিঙ্গা পরিবার বাংলাদেশে আসছে, তাদের প্রত্যেকের সঙ্গেই একাধিক সন্তান রয়েছে। কারো সঙ্গে তিন বা চারজন সন্তানও রয়েছে। রোহিঙ্গাদের এই অধিক সন্তান গ্রহণের কারণ কী?’ দেলাওয়ার সাকী ভাই বিষণ্ন হেসে যে উত্তর দিলেন, সেটা শুনে আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। তিনি বলেছিলেন- ‘রোহিঙ্গাদের অধিক সন্তান হওয়ার বিষয়টি প্রথমদিকে আমাকেও Read more…

রোহিঙ্গা শিবিরের হিরো : সালাহুদ্দীন মাসউদ

‘দুর্গম পথ পেরিয়ে আমরা হোয়াইক্যং সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে গেলাম। এদিক দিয়ে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলো। তারা ক্ষুধার্ত, পীপাসার্ত হয়ে কাতরাচ্ছিলো। তাদের দেখে আমরা বিস্কুট এবং পানি নিয়ে সীমান্তের দিকে এগিয়ে গেলাম। যদিও এ কাজটি অনেক ঝুঁকিপূর্ণ ছিলো, কিন্তু মজলুম মানুষের চিৎকার কানে আসার Read more…

রোহিঙ্গা শিবিরের হিরো : গাজী ইয়াকুব

টেকনাফের সাবরং বাহারছড়া ফয়জুল উলুম মাদরাসার মাঠে চল্লিশ ডেগ খাবার রান্না হচ্ছে। তাগড়া দেখে দুটো গরু জবাই হয়েছে সন্ধ্যাবেলা। পর্যাপ্ত পরিমাণ বোতলজাত পানি আর খাবার স্যালাইন মজুদ করা হয়েছে মাদরাসার বারান্দায়। অতিপ্রয়োজনীয় ওষুধ আর কাপড়ও আছে ওখানে। কালকে সব পৌঁছে যাবে আরাকান থেকে আগত নিরণ্ন শরণার্থীদের হাতে। এরই মধ্যে একটি Read more…