কহেন কবি শেখ সাদি

শেখ সাদী রহ. বলেন— দিনে রিজিক তালাশ করো, আর রাতে তালাশ করো তাকে—যিনি রিজিকের ব্যবস্থা করেন। • আল্লাহভরসা যদি শিখতে চাও তবে পাখির কাছে যাও; সে যখন সন্ধেবেলা ঘরে ফিরে আসে তখন তার ঠোঁটে আগামীকালের খাবারের জন্য একটা দানাও থাকে না। • আল্লাহর এতো সৃষ্টি, তবু তিনি আমার মতো এক Read more…

পিস্তল শাহ | ১

‘আমার এক চাচার কথা বলি।’ বলেই পিস্তল শাহ চিড়িক করে পানের পিক ফেলেন নয়নের দোকানের কাছড়ায়। তার এই পিক ফেলার দৃশ্য আমার অসহ্য লাগে। পানের পিক ফেললেই ঠোঁটের নিচের নিম দাড়িতে কয়েক ফোঁটা পানের রস চুইয়ে পড়ে। তিনি নিম দাড়িতে লেগে থাকা লাল টকটকে রস বাম হাতের চেটো দিয়ে মুছে Read more…

এতদিন কোথায় ছিলেন

এরপর থেকে বিস্তীর্ণ পথ হেঁটে যাবো, কাজী কুসুম থেকে চুমুক দিয়ে পান করবো শুভ্র বিষ মাটির মধ্যে গড়াগড়ি করে দাফন করবো স্বপ্ন নষ্ট নদী সাঁতরে পার হয়ে চলে যাবো জ্যোৎস্নার অনশনে ক্ষুধা-ক্লান্তিতে বেদনার কাঁধে মাথা রেখে নুয়ে পড়বো রাত্রি উদ্বেল বালিকাদের ঘরের পাশ দিয়ে যেতে খুব শিশ মারবো আর মুখে Read more…

`কোন মেয়ে চায় নিজের শরীর বিক্রি করে টাকা কামাতে?’

মাওলানা তারিক জামিল সাহেব বলেন: ‘…আমার শহর তালাম্বা’য় রূপপূজারীর বাজার আছে।১৮১৮ সালে রণজিৎ সিং মুলতান জয় করে। মুলতান জয় করার পর তিনি সেখানে তিনটি রূপপূজারীর বাজার চালু করেন- মুলতান, কারোরপাক্কা এবং তালাম্বা। তালাম্বা আমার নিজ শহর। শহরের তিন কিলোমিটার দূরেই আমার বাড়ি। তিন বছর আগে আমি সেখানকার (তালাম্বার) বাঈজি মেয়েদের Read more…

মদিনার খুশবু তুমি আমায় দিয়ে যাও

‘ও হে সকালের বাতাস তুমি কোথায় চলে যাও, মদিনার খুশবু তুমি আমায় দিয়ে যাও।’ মদিনার খুশবু। কেমন হয় মদিনার খুশবু? একজন মানুষের স্পর্শে পুরো একটি শহর খুশবুদার। আহা! কি সেই খুশবুর কাঁচামাল? একজন মানুষের জন্মে একটি সম্প্রদায় সম্মানিত। পুরো একটি জাতি নিজেদের নামের সাথে জুড়ে নিয়েছে তার নামের পরশমণি। মুহাম্মদ। Read more…

দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া’র ফ্রড মুরিদান

‘ধন্য ধন্য মেরা সিলসিলা/আইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া…’ এই তবকার কিছু ফাতরামি গান আছে বাংলা-হিন্দি-উর্দুতে। এই গান যারা ভবসঙ্গে গায় তারা মনে করে, গানের উচ্চমার্গীয় কথাবার্তার বদৌলতে তারা বিরাট সুফি সাধক হওয়ার পথে। ফাতরামি গান গাওয়া এই শ্রেণির সুফি হওয়ার সর্বোচ্চ তবকা হলো মাজারের চোয়ালে বসে গাঞ্জা টানা আর সহজ কথাকে Read more…

পাঁচটা টাকাই তো মাত্র

সম্ভবত আবু তাহের মিসবাহ সাহেবের কোনো একটা লেখায় এমনটি পড়েছিলাম— রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে কখনো বাগ-বিতণ্ডা করো না। এতে তার কিছুই হবে না, তোমার সম্মান নষ্ট হবে। এটা পড়ার পর দুই শ্রেণির লোকদের সঙ্গে পারতপক্ষে কখনো ভাড়া নিয়ে বিতণ্ডা করি না— রিকশাচালক এবং বাসের কন্ডাক্টর। পারলে দু-চার টাকা বেশি দিয়ে Read more…

মর্গে থেকে আসে আমার ষোড়শী সখীর লাশ

বহুদিন হয়ে গেলো, আমি কোনো প্রেমিকের কান্না শুনি না। একটা সোমত্ত ছেলে চোখ লুকিয়ে কাঁদছে, চোখের জলে তার গাল ভিজে যাচ্ছে, গাল বেয়ে জামার কলারে, কলার থেকে জলের ধারা গড়িয়ে নামছে বুকপকেটে; আমি এমন কান্না বহুদিন হলো দেখি না। কয়েকদিন ধরে এমন কান্না দেখতে খুব ইচ্ছে হচ্ছে, জানেন! কী অদ্ভুত Read more…

হ্যাভ ইউ সাম ইমাজিনেশন?

বেঁচে থাকাটাও একটা বিস্ময়ের ব্যাপার। এবং দারুণ একটা ব্যাপার। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে উঠছি। বাইরে পাখি ডাকছে, হাওয়া বইছে, সূর্যের ঝলমলে আলো টাটকা গন্ধ নিয়ে ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, এসব ব্যাপারকে দারুণ না বললে দারুণ বলবেন কোন জিনিসকে? আমি হয়তো দৃশ্যকল্পটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারলাম না আপনার চোখের সামনে। Read more…

বনাজি শরবতে বৈষম্য থাকে না

ধনী মানুষ আর গরিব মাইনষের কাপড়ের গন্ধ আলাদা। পায়ে একটা মশায় কামড় দিলো, বিরিয়ানির দোকানে বইসা বিরিয়ানি খাওয়ার পর মশার কামড়ও খাইতেছি। লোকাল বিরিয়ানি। বৃষ্টিতে হাঁটতে ভাল্লাগে নাই, তাই বিরিয়ানির দোকানে আইসা বসছি। দোকানের পাশে একটা শরবতের দোকান। দোকানে মাইক লাগানো, রেকর্ড করা ক্যানভাসার শরবতের নানান গুণাগুণ বর্ণনা করতেছেন— মহাশক্তি, Read more…